6a92d8f700080_IMG-20260829-WA0022
আগস্ট ২৯, ২০২৬ রাত ০৮:০৩ IST

পড়ুয়াদের ঘুম ভাঙিয়ে নিজেরই চিরঘুম! ট্রেনেই হৃদ্‌রোগে মৃত্যু শিক্ষকের

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর - 'আর আধ ঘণ্টা পরেই ট্রেন থেকে নামতে হবে। তোমরা সবাই উঠে পড়ো।' ভোরের ট্রেনে পড়ুয়াদের ঘুম ভাঙিয়ে দায়িত্ব পালন করছিলেন শিক্ষক। কিন্তু সেই পড়ুয়াদের নিরাপদে নামানোর আগেই নিজের আসনে ফিরে চিরঘুমের দেশে পাড়ি দিলেন তিনি। মর্মান্তিক ঘটনায় মৃত্যু হল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার শ্যামসুন্দরপুর পাটনা হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক শুভঙ্কর দত্তের (৫৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলের দ্বাদশ শ্রেণির ৯১ জন পড়ুয়াকে নিয়ে শিক্ষকদের একটি দল সম্প্রতি শিক্ষা সফরে গিয়েছিল বিশাখাপত্তনমে। গত ২৪ অগস্ট করমণ্ডল এক্সপ্রেসে রওনা দেন তারা। দলে ছিলেন প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা-সহ ৭ জন শিক্ষক-শিক্ষিকা। সফর চলাকালীন শুভঙ্করের কোনও শারীরিক অসুস্থতা নজরে আসেনি বলে জানা যায়। ভ্রমণ শেষে বিশাখাপত্তনম-দীঘা এক্সপ্রেসে করে পাঁশকুড়ার উদ্দেশে রওনা দেন সকলে। শুক্রবার ভোর সাড়ে ৪টে নাগাদ পাঁশকুড়া স্টেশনে নামার কথা ছিল পড়ুয়াদের। এস-3 কামরায় তাদের দায়িত্বে ছিলেন শুভঙ্করবাবু। খড়্গপুর স্টেশন ছাড়ার পর তিনি একে একে পড়ুয়াদের সিটে গিয়ে ঘুম থেকে তুলে দেন। এরপর নিজের সিটে ফিরে আসেন তিনি। কিছুক্ষণ পরই আচমকা সিটের সামনে পড়ে যান শুভঙ্কর। ট্রেন তখন দ্রুত গতিতে ছুটছে। বিষয়টি জানতে পেরে প্রধান শিক্ষক রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। পাঁশকুড়া স্টেশনে পৌঁছনোর পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয় রেলের তরফে। ভোর সাড়ে ৪টে নাগাদ ট্রেন পাঁশকুড়া স্টেশনে পৌঁছলে তড়িঘড়ি স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় শুভঙ্করবাবুকে। কিন্তু চিকিৎসকেরা জানান, আগেই ম্যাসিভ হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

১৯৯৭ সালের ১৫ সেপ্টেম্বর ভূগোলের শিক্ষক হিসেবে শ্যামসুন্দরপুর পাটনা হাইস্কুলে যোগ দিয়েছিলেন শুভঙ্কর দত্ত। অল্প সময়ের মধ্যেই পড়ুয়াদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ২০০৮ সালের ৪ অক্টোবর সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পান। তার আগে ১ বছর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বও সামলেছিলেন তিনি।

তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর শুক্রবার সন্ধ্যায় শুভঙ্করবাবুর মরদেহ নিয়ে আসা হয় শ্যামসুন্দরপুর পাটনা হাইস্কুলে। প্রিয় শিক্ষককে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে ভিড় করেন অসংখ্য মানুষ।

শিক্ষকের এই আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ স্কুলের পড়ুয়া থেকে সহকর্মী, সকলেই। প্রাক্তন শিক্ষক কার্তিক সামন্ত বলেন, 'আমি শুভঙ্কর স্যরের ছাত্র ছিলাম।  ওনার মতো গুণী শিক্ষক খুব কম পেয়েছি। তিনি নেই, ভাবতেই পারছি না। শিক্ষাক্ষেত্রে বড় ক্ষতি হয়ে গেল।'
 

আরও পড়ুন

মণ্ডপে ওঠার আগেই ভাঙা হল প্রতিমা! নবান্নের কাছে গ্রেফতার যুবক
আগস্ট ২৯, ২০২৬

নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ

চোখের সামনে আস্ত রেল ব্যবস্থা , ২৪ ফুটের ঘরে অনুপের অভিনব কীর্তি
আগস্ট ২৯, ২০২৬

এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ

চালকের আসনের নিচে টাকার বান্ডিল! যাত্রীবাহী বাস থেকে উদ্ধার সাড়ে ২২ লক্ষ টাকা
আগস্ট ২৯, ২০২৬

অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি

সন্ধ্যা নামলেই কান্না, নূপুরের শব্দ! ভূতের আতঙ্কে প্রায় জনশূন্য বাঁকুড়ার এই গ্রাম
আগস্ট ২৯, ২০২৬

রাত হলেই নাকি বাড়ির চালে পড়ে ঢিল, শোনা যায় গাছ ভাঙার আওয়াজ! ‘ভূতুড়ে গ্রাম’-এর তকমা ঘিরে চাঞ্চল্য

জয়পুরে বিস্কুটের কৌটো নিয়ে পালাচ্ছিল হনুমান, এয়ারগানের গুলিতে থামল দৌড়! গ্রেফতার গৃহস্থ
আগস্ট ২৯, ২০২৬

বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ

পাঁচিল থেকে পড়েছে বলে আড়াল করার চেষ্টা ! পিসতুতো ভাইয়ের কাছে নির্যাতনের শিকার নাবালিকা
আগস্ট ২৯, ২০২৬

অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ

ভাঙা কোমর, চিকিৎসার খরচ দেড় লাখ ! এক কার্ডেই বিনামূল্যে অপারেশন জলপাইগুড়ির বৃদ্ধের
আগস্ট ২৯, ২০২৬

আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি

লিফটে আটকে ৯ যাত্রী, দরজা ভেঙে উদ্ধার রেল পুলিশের
আগস্ট ২৯, ২০২৬

শুক্রবার রাতে লিলুয়া স্টেশনে নামার সময় আচমকাই বন্ধ হয়ে যায় লিফট, ভিতরে আটকে পড়েন ৯ যাত্রী

মিষ্টি থেকে বিরিয়ানি, নিষিদ্ধ রং মেশালেই কড়া ব্যবস্থা! আসানসোলে খাদ্য দফতরের অভিযান
আগস্ট ২৯, ২০২৬

অভিযানে বেশ কয়েকটি খাবারে নিষিদ্ধ রং ব্যবহারের প্রমাণ মেলায় সেগুলি নষ্ট করে দেওয়া হয়

রাখির দিনেই ভেঙে পড়ল মাটির বাড়ি! ধ্বংসস্তূপে মৃত্যু বৃদ্ধ দম্পতির
আগস্ট ২৯, ২০২৬

আচমকা বাড়ির অংশ ভেঙে পড়তেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন ২ জন, প্রায় ১ ঘণ্টার চেষ্টায় উদ্ধার
 

রাখির দিনে দিদির শ্রাদ্ধ! ছবির সামনে বসে কাতর আর্তনাদ ছোট ভাইয়ের
আগস্ট ২৯, ২০২৬

ট্রেনের ধাক্কায় ১৪ বছরের সোমার মৃত্যু, দিদির ছবি সামনে নিয়ে কান্নায় ভেঙে পড়ল ছোট ভাই শ্যাম

চলন্ত অটোয় চালকের অশালীন আচরণ ! আতঙ্কে প্রাণ বাঁচাতে ঝাঁপ তরুণীর
আগস্ট ২৯, ২০২৬

অশালীন আচরণের অভিযোগে গ্রেফতার চালক

 

৬ মাস ধরে নিখোঁজ মেয়ে , ছবির প্ল্যাকার্ড হাতে মুখ্যমন্ত্রীর কাছে কাতর আর্জি নিয়ে তারাপীঠে অসহায় বাবা
আগস্ট ২৯, ২০২৬

মায়াপুর-সহ বিভিন্ন জায়গায় ঘুরেও মেলেনি মেয়ের সন্ধান

হাতে MSc-র ডিগ্রি, কাঁধে ডেলিভারির ব্যাগ! মোটরবাইকে চেপে সংসার চালাচ্ছেন সুপ্রীতি
আগস্ট ২৯, ২০২৬

সংসার সামলাতে ডেলিভারির কাজ করছেন সুপ্রীতি

হস্টেলের ঘরেই শেষ পরিণতি ! দুর্গাপুরে প্রথম বর্ষের মেডিক্যাল পড়ুয়ার রহস্যমৃত্যু
আগস্ট ২৯, ২০২৬

বিহারের বাসিন্দা ২১ বছরের অভিষেকের দেহ উদ্ধার
 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের