নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - রাজনৈতিক মঞ্চে ফের তীব্র বাক্যবাণ। বিজেপির কর্মসূচিতে যোগ দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়াকে 'ভুল সিদ্ধান্ত' বলে প্রকাশ্যে স্বীকার করলেন কাঁথির প্রাক্তন সাংসদ শিশির অধিকারী। দীর্ঘদিনের তৃণমূল নেতার এরম মন্তব্য ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে।
শুক্রবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে বিজেপির একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন শিশির অধিকারী। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে শিশির অধিকারী বলেন, 'তৃণমূলে যোগ দেওয়া আমার ভুল ছিল,ক্ষমা চাইছি।' প্রাক্তন সাংসদের দাবি, সাংসদ থাকাকালীন তিনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য অর্থ অনুমোদন করিয়ে এনেছিলেন। কিন্তু রাজ্য স্তরে সেই প্রকল্পগুলির বাস্তবায়ন না হওয়ায় বরাদ্দ অর্থ ফেরত চলে যায়।
এদিন নাম না করে তৃণমূলের একাংশের বিরুদ্ধে গুরুতর আর্থিক নয়ছয়ের অভিযোগ তোলেন শিশির অধিকারী। তার অভিযোগ, 'কোটি কোটি টাকার সম্পদ লুকিয়ে আছে। শুধু বালি চুরি করে বিক্রি করল, কয়লা চুরি করে বিক্রি করল।' তার বক্তব্যে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও হতাশার সুর স্পষ্ট হয়ে উঠে।
এই অভিযোগের পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া বলেন, 'তৃণমূলে থাকাকালীন শিশির অধিকারীই সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা পেয়েছেন।' তার মন্তব্যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণের ছাপ রয়েছে বলেও দাবি করেন তৃণমূল নেতৃত্ব।
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের