নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - তৃণমূল প্রার্থী না থাকলেও ভোট উৎসবে ভাটা পড়েনি ফলতায়। পুনর্নির্বাচনে বিকেল ৫টা পর্যন্ত রেকর্ড ৮৬ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। কড়া নিরাপত্তা, কেন্দ্রীয় বাহিনীর নজরদারি এবং অতীতের বিতর্ক কাটিয়ে বুথমুখী হয়েছেন সাধারণ মানুষ।
গত ২৯ এপ্রিল ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণকে ঘিরে ইভিএম কারচুপির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই গোটা কেন্দ্রের নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ২৮৫টি বুথে নতুন করে ভোটগ্রহণ শুরু হয় সকাল ৭টা থেকে। এবার নিরাপত্তা ব্যবস্থায় ছিল নজিরবিহীন কড়াকড়ি। প্রতিটি বুথে মোতায়েন করা হয় পূর্ণাঙ্গ সেকশন কেন্দ্রীয় বাহিনী।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর পরও ভোটদানে আগ্রহে কোনও ভাটা পড়েনি। সকাল থেকেই বুথের সামনে দেখা যায় দীর্ঘ লাইন। অতীতের নির্বাচনে তারা স্বাধীনভাবে ভোট দিতে পারেননি। এবার কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে নির্ভয়ে ভোট দিতে পেরে খুশি সাধারণ মানুষ।
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের