নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - মাংসের দোকান থেকে মানুষের মাথার খুলি উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল গঙ্গাসাগরে। কৃষ্ণনগর বাজারের একটি মাংসের দোকান থেকে উদ্ধার হয়েছে ওই খুলি। ঘটনাকে কেন্দ্র করে রহস্য ঘনীভূত হয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে খুলিটি উদ্ধার করেছে সাগর থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে , গঙ্গাসাগর এলাকার কৃষ্ণনগর বাজারে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। বাজারের বাসিন্দা শত্রুগণ দাস ওই এলাকার আইয়ুব আলী শেখের মাংসের দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন। সেই সময় দোকানদার তাঁকে একটি ব্যাগ দেন। শত্রুগণবাবুর ধারণা হয়েছিল, পাশের বাড়ির কেউ হয়তো মাংস কিনে পৌঁছে দেওয়ার জন্য ব্যাগটি দিয়েছেন। কিন্তু ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ। ব্যাগের ভিতর থেকে বেরিয়ে আসে মানুষের মাথার খুলি। এরপরই বিষয়টি জানাজানি হতেই দোকানের সামনে ভিড় জমে যায়। স্থানীয়রা দোকানদারকে জিজ্ঞাসাবাদ করলে তিনি দাবি করেন, তাঁর নাবালক ছেলে খালের ধারে মাছ ধরতে গিয়ে ওই খুলিটি পেয়েছিল। পরে সেটিই ব্যাগে করে দোকানে নিয়ে আসা হয় বলে দাবি তাঁর।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাগর থানার পুলিশ। খুলিটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মর্গে পাঠানো হয়েছে। খুলিটি কার এবং কীভাবে সেটি ওই মাংসের দোকানে এল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে, স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, মাংসের দোকানের মালিক আইয়ুব আলী শেখ এলাকায় তৃণমূল নেতা হিসেবেও পরিচিত। যদিও তাঁর রাজনৈতিক পরিচয় বা ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ রয়েছে কি না, তা এখনও পুলিশের তদন্তে স্পষ্ট নয়। ইতিমধ্যেই মাংসের দোকানদারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া খুলির ময়নাতদন্তের পরেই গোটা রহস্যের কিনারা হতে পারে বলে মনে করা হচ্ছে।
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের