নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - সাতসকালে একই আমগাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল নিখোঁজ দুই বন্ধুর মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাটের গোবিন্দপুর গ্রামে। খবর পেয়ে স্বরূপনগর থানার পুলিশ এসে উদ্ধার কাজ শুরু করে। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে বসিরহাট পুলিশ মর্গে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার ছেলে একাদশ শ্রেণির রাকিবুল মণ্ডল (১৭), কলেজ পড়ুয়া রাজ ভদ্র (২২) দুই বন্ধু। সরস্বতী পুজোর দিন সকাল প্রায় ১০টা নাগাদ ঘোরার উদ্দেশ্যে একসঙ্গে দু'জন বাড়ি ছেড়েছিল। দুপুর গড়িয়ে বিকেল হলেও কেউ ঘরে ফেরেনি। পরিবারের লোকজন বারবার ফোন করলেও সাড়া মেলেনি।

সন্ধ্যার পর শুরু হয় খোঁজাখুঁজি। রাত ৯টা নাগাদ তাদের সাইকেল পড়ে থাকতে দেখা যায়। তবু হদিস মেলেনি। পরদিন ভোরে মাঠে কাজ করতে গিয়ে এক চাষীর চোখে পড়ে গাছে ঝুলন্ত দুটি দেহ। বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে ভিড় জমে যায়।
রাকিবুলের এক জ্যেঠু জানান, 'সন্ধ্যার দিকে ওর বাবা আমাকে ডেকে বললো যে ছেলেকে পাওয়া যাচ্ছে না। তখন ঠিক করেছিলাম রাতের মধ্যে না ফিরলে পুলিশের কাছে যাব। সকালে থানায় যাওয়ার প্রস্তুতির মধ্যেই এই খবর পাই। সঙ্গে সঙ্গে পুলিশে জানানো হয়। পারিবারিক কোনও সমস্যাও ছিল না। তারপরও এমনটা কেন হল তদন্ত হলেই জানা যাবে'।
রাকিবুলের বাবা রফিক মণ্ডল জানান, 'ছেলের সঙ্গে একটি মেয়ের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। বহুবার তাঁরা আমাদের বাড়িতে আসবে বলেও আসেনি। দুদিন আগে জানতে পেরেছিলাম ওই তরুণী সরস্বতী পুজোর দিন পাকাপাকিভাবে চলে আসতে চাইছে। তবে তাতে আপত্তি জানিয়েছিলাম। আমাদের ধারণা মেয়েটার পরিবারের লোকজন এই ঘটনার সঙ্গে জড়িত'।
অন্যদিকে রাজ ভদ্রের দাদা বলেন, 'যেভাবে দেহ উদ্ধার হয়েছে তাতে বোঝা যায় এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন। ভাইয়ের একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। কয়েকদিন পর বাড়িতে আসারও কথা ছিল। যদিও এই ঘটনার নেপথ্যে কারণ স্পষ্ট নয়। তবে দোষীদের কঠোর শাস্তি চাই'।
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের