নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় গুরুতর আহত হল ২ মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডুয়ার্সের চালসা এলাকায়। খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় মেটেলি থানার পুলিশ। কীভাবে দুর্ঘটনাটি ঘটল তার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , সম্প্রতি গোটা রাজ্যে জুড়েই শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। মেটেলি উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া অনন্যা তালুকদার, মৃত্তিকা মজুমদারের পরীক্ষাকেন্দ্র হল চালসা গোয়ানাথ বিদ্যাপীঠ। মঙ্গলবার পরীক্ষার উদ্দেশ্যে দুই ছাত্রী পরিবারের সদস্যদের সঙ্গে একটি টোটোতে করে যাচ্ছিল। সেই সময় রেলগেট সংলগ্ন এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে যানটি উল্টে যায়। ফলে ভেতরে থাকা সকলেই আঘাতপ্রাপ্ত হন।

স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। বিষয়টি জানতে পেরে কর্তব্যরত পরীক্ষাকর্মীরা সেখানে উপস্থিত হন। প্রাথমিক চিকিৎসার পর অনন্যা তালুকদারকে কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হয়। তবে মৃত্তিকা মজুমদারের অবস্থা সংকটজনক হওয়ায় হাসপাতালেই পরীক্ষার বিশেষ ব্যবস্থা করা হয়।
ঘটনা প্রসঙ্গে এক প্রত্যক্ষদর্শী জানান, 'আমি রাস্তার ধরেই দাঁড়িয়ে ছিলাম। টোটোটি আচমকা উল্টে যেতে দেখি। সঙ্গে সঙ্গে আশপাশের সবাই মিলিত হয়ে উদ্ধারকাজে হাত মেলাই। বিশেষ করে বাচ্চাদের জন্য খারাপ লাগছে। জীবনের প্রথম বড় পরীক্ষার সময় এমন ঘটনা ঘটল। তবে জখম প্রাণঘাতী নয় এটাই স্বস্তির'।
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের