নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - বিতর্কের কেন্দ্রবিন্দুতে ফের রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবীর। পুলিশের তলব নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এবার শক্তিপুর থানার ওসিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে বিতর্কিত মন্তব্য করলেন তিনি। তার এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
গত কয়েকদিন ধরেই ‘স্যাটাভাঙা মার’ মন্তব্যকে কেন্দ্র করে চর্চায় রয়েছেন হুমায়ুন কবীর। সেই মন্তব্যের জেরে শক্তিপুর ও রেজিনগর দুই থানাই তাকে হাজিরার নোটিশ পাঠিয়েছে। শুক্রবার শক্তিপুর থানায় তার হাজিরা দেওয়ার কথা থাকলেও, আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন যে সেখানে যাবেন না। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবীর আরও বিতর্কিত মন্তব্য করেন। তিনি দাবি করেন, শক্তিপুর থানার ওসি নাকি বিভিন্ন জায়গায় তার প্রসঙ্গে আপত্তিকর মন্তব্য করছেন।
শক্তিপুর থানার ওসিকে আক্রমণ করে হুমায়ুন কবীর বলেন, 'ওসি যেখানে যাচ্ছে সেখানেই বলছে আমার বাপ এসেছে! আজ যাচ্ছি না।তবে আমি এসপিকে জানিয়ে শক্তিপুর থানায় হাজির হব, আমার নতুন বাবা সঙ্গে দেখা করতে যাব। প্রয়োজনে মাকে নিয়ে যাব। তার স্বামী কে চিনতে পারে কিনা দেখব।'
এখানেই থামেননি হুমায়ুন। তিনি আরও বলেন, 'আগামিকাল রেজিনগর থানায় হাজিরা দিতে যাব। জমায়েত করে হাজিরা দিতে যাব। এক হাজার লোক নিয়ে যাব। আমাকে গ্রেফতার করে নিয়ে গেলে আমার সঙ্গে এক হাজার লোক যাবে।' পুলিশি তলবকে ঘিরে হুমায়ুন কবীরের এই মন্তব্য ও অবস্থান নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে।
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের