নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - বিধানসভা নির্বাচনের আগে চরম বিশৃঙ্খলার ছবি নওদায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে মঞ্চের সামনেই শুরু হয় বিক্ষোভ ও চেয়ার ভাঙচুর। যার জেরে সভাস্থলে উত্তেজনা ছড়ায়। অভিষেকের সভার আগে এই বিশৃঙ্খলা ঘিরে নওদার রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
তৃণমূলের ব্লক সভাপতি শফিউজ্জামান শেখ টিকিট না পাওয়ায় তার অনুগামীরাই বিক্ষোভে সামিল হন। সভামঞ্চের সামনে এসে কর্মীদের একাংশ হঠাৎই উত্তেজিত হয়ে পড়েন এবং চেয়ার ছুড়ে একে অপরের দিকে মারতে থাকেন। এতে বহু চেয়ার ভেঙে যায় এবং সভাস্থলের একাংশ লণ্ডভণ্ড হয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত কর্মীদের মধ্যে হাতাহাতির পরিস্থিতিও তৈরি হয়।
এক যুবক মঞ্চের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। সেই সময় মঞ্চ থেকে নেতৃত্ব পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও উত্তেজনা থামেনি। এবারের বিধানসভা নির্বাচনে নওদা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী করা হয়েছে শাহিনা মমতাজকে। ব্লক সভাপতি শফিউজ্জামান শেখ টিকিট না পাওয়াতেই তার অনুগামীদের মধ্যে ক্ষোভ ছড়ায় এবং সেই ক্ষোভ থেকেই এই বিক্ষোভের সূত্রপাত।
এই বিক্ষোভ নিয়ে সভামঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন, ' এই ধরনের কাজ কোনো ভাবেই দল মেনে নেবে না। টিকিট না পেয়ে থাকলে দলের অন্য কাজ করুন। দল সমস্ত কিছু পর্যবেক্ষণ করছে। সময় মতন যা ব্যবস্থা নেওয়ার দল নেবে। কিন্তু দল বিরোধী কোনো কাজ কোনো ভাবেই বরদাস্ত করা হবে না।'
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের