নিজস্ব প্রতিনিধি , নদীয়া - অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা না পাওয়ার অভিযোগে বীরনগর পৌরসভায় বিক্ষোভ দেখালেন একাধিক মহিলা। তাদের দাবি, প্রকল্পের জন্য তারা যোগ্য হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত কোনও আর্থিক সহায়তা পাননি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তাহেরপুর থানার পুলিশ। ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে , শুক্রবার বীরনগর পৌরসভায় অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন মহিলারা। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রয়োজনীয় যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের নাম প্রকল্পের সুবিধাভোগীদের তালিকায় থাকছে না। এখনও পর্যন্ত টাকা পাননি তারা। বিক্ষোভকারীরা তাদের সমস্যার দ্রুত সমাধান সহ কেন তারা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত, তার স্পষ্ট জবাব দাবি করেন। ঘটনাস্থলে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে যোগ্য উপভোক্তাদের দ্রুত অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা দেওয়ার দাবিতে সরব বিক্ষোভকারীরা।
ঘটনা প্রসঙ্গে পৌরসভা কর্মীদের বক্তব্য,'এই বিক্ষোভ করাটা স্বাভাবিক, কারণ অনেকে আবেদন করার পর বা যোগ্য হওয়া সত্ত্বেও টাকা পাননি। তাদের আবেদন তদন্তাধীন বা প্রক্রিয়াধীন রয়েছে। পৌরসভা তাদের প্রাথমিক দায়িত্ব পালন করেছে। উপস্থিত হওয়া বিক্ষোভকারীদের সমস্ত তথ্য সংগ্রহ করা হয়েছে। এই বিষয়ে পৌরসভা সরাসরি টাকা পাইয়ে দেওয়ার কোনো ক্ষমতা রাখে না। তাই বিষয়টি নিয়ে জেলা বা মহকুমা স্তরে কথা বলা হবে। SDO অফিসকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে'।
একই পরিবারের তিন তরুণীর শরীরে অস্বস্তি
জানুন নতুন সরকারি বাসে সময়সূচি আর বিভিন্ন গন্তব্যের ভাড়া
গ্যাস লিক সহ অগ্নিকান্ডের মতো জরুরি পরিস্থিতিতে উদ্ধার সহ ত্রাণকাজের প্রস্তুতি যাচাই
এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা
ডাউন লোকাল আটকে অবরোধ , ভোগান্তিতে যাত্রীরা
দুপক্ষের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
দীর্ঘদিন জামিনে থাকা পূজাকেও রায়ের পর জেলে পাঠানো হয়
আটক ১০ জনের মধ্যে ৫জন পুরুষ, ২জন মহিলা ৩ শিশু রয়েছে
এসএসবির মঞ্চ থেকে শুভেন্দুর প্রশংসা অমিত শাহের
পলাতক তৃণমূল নেতা বিষ্ণু অধিকারী
কলকাতা থেকে উত্তরবঙ্গ যাত্রা আরও সহজ হওয়ার আশা
ভোটের আগে তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দেন আরাবুল
মোল্লার গেটের কাছে সংঘর্ষ , মৃত যুবকের নাম প্রণব সামন্ত
গাড়িচালক বাবার সীমিত আয়ের সংসারে তন্বীর অভাবনীয় স্বপ্ন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের