নিজস্ব প্রতিনিধি , নদীয়া - তাহেরপুরে প্রধানমন্ত্রীর আসন্ন জনসভাকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে। সেই সভাস্থল পরিদর্শনে এসে কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসিকে ঘিরে সাম্প্রতিক বিতর্কে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। রাজ্য সরকার আর রাজ্যের ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন তিনি।
স্থানীয় সূত্রের খবর , আগামী ২০ ডিসেম্বর তারিখ নদীয়ার তাহেরপুরের নেতাজি পার্কে জনসভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোরকদমে চলছে প্রস্তুতি। প্রতিদিনই সভামঞ্চ সহ পরিকাঠামো খতিয়ে দেখতে আসছেন বিজেপির শীর্ষ নেতারা। তেমনি মঙ্গলবার সভাস্থল পরিদর্শনে আসেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। কর্মীদের সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রী সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থার খোঁজ খবর নেন তিনি। ইতিমধ্যেই এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্তমানে এসপিজির তত্ত্বাবধানে রয়েছে গোটা নিরাপত্তা ব্যবস্থা।
প্রস্তুতি মঞ্চ থেকে শমীক ভট্টাচার্য জানিয়েছেন,"যারা কোনওদিন গলিতে টেনিস বল খেলেনি, তাদের ইনভিটেশন দিয়ে কিংবদন্তি ফুটবলার মেসিকে দেখার সুযোগ করে দেওয়া হয়েছে। আর যারা নিজেদের কষ্টের টাকা খরচ করে টিকিট কেটেছে, ১০০ টাকার চিপস ২০০-৩০০ টাকায় কিনেছে, জলের বোতলের জন্য বাড়তি টাকা দিয়েছে তারা কেউই মেসিকে দেখতে পায়নি। এই ব্যর্থতা সম্পূর্ণ রাজ্যের ক্রীড়ামন্ত্রীর। আজ কাউকে শোকজ করতে গেলে আগে নিজেকেই নিজে শোকজ করা উচিত। কিংবদন্তি ফুটবলার এসেছেন ক্রীড়ামন্ত্রী তার পাশে ছিলেন কিন্তু বাকি সব ফুটবলার কোথায়? কোথায় প্রসূন ব্যানার্জি, কোথায় মনোরঞ্জন ভট্টাচার্য, কোথায় মিহির বোস? রাজ্য সরকারের অনুপ্রেরণায় নির্বাচনের আগে তহবিলের জন্য লুঠ হয়েছে।
এছাড়াও প্রস্তুতি মঞ্চ থেকে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার জানিয়েছেন,"ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখানে আসছেন, ফলে এই রাজ্যের একটা পরিবর্তন হবে। প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি কৃষ্ণনগরের মাটিতে এসে বলেছিলেন সমস্ত উদ্বাস্তুদের নাগরিকত্ব দেবেন এবং অনুপ্রবেশকারীদের ভারত ছাড়া করবেন। আজ তিনি সত্যি সত্যি সেটা করেছেন।"
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের