68f4bda65c623_WhatsApp Image 2025-10-19 at 1.22.37 PM
অক্টোবর ১৯, ২০২৫ বিকাল ০৫:২৪ IST

স্বপ্নাদেশে কবরের উপর প্রতিষ্ঠিত মা আনন্দময়ীর মন্দির , ৩৫০ বছরের ঐতিহ্য নিয়ে দীপান্বিতা কালীপুজোর প্রস্তুতি তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি , হুগলী - একদিকে গঙ্গার ওপারে দক্ষিণেশ্বরে মা ভবতারিণী , আর ঠিক তার উল্টোদিকে গঙ্গার এপারে হুগলির জগৎনগরে বিরাজ করছেন মা আনন্দময়ী। দক্ষিণেশ্বরের আদলে নির্মিত এই মন্দিরে অধিষ্ঠাত্রী মা আনন্দময়ী কালী। হাওড়া - বর্ধমান কর্ড লাইনের মীর্জাপুর - বাঁকীপুর স্টেশনে নেমে মাত্র দশ মিনিট হাঁটলেই পৌঁছে যাওয়া যায় এই মন্দিরে।

মন্দিরের চিত্র 

সূত্রের খবর , সারা বছর ধরে চলে মায়ের নিত্যপুজো। তবে দীপান্বিতা কালীপুজোর দিন চার প্রহরে বিশেষ পুজোর আয়োজন হয়। জেলার বিভিন্ন প্রান্ত সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসেন মায়ের দর্শনে। মন্দির কমিটির সম্পাদক শ্রীপতি আদক জানান , প্রায় ৩৫০ বছর আগে আনন্দময়ী মায়ের প্রতিষ্ঠা হয় এক তান্ত্রিক সাধকের মাধ্যমে।

মায়ের গর্বগৃহের চিত্র 

শোনা যায় , জঙ্গলে ঘেরা নির্জন এই গ্রামে কানা নদীর পাশে এক সময় ছিল শ্মশান। গ্রামের এক ব্রাহ্মণ কন্যা , আনন্দময়ী ওরফে ‘আন্দি’র মৃত্যুর পর ঝড় - বৃষ্টির কারণে তার মৃতদেহ অর্ধদগ্ধ অবস্থায় ফেলে পালিয়ে যায় সৎকারকারীরা। তখনই এক ধ্যানমগ্ন সাধক স্বপ্নাদেশ পান - এই কন্যার দেহ কবর দিয়ে তার উপর মূর্তি প্রতিষ্ঠা করতে হবে। সেই থেকেই মায়ের আরাধনা শুরু হয় কবরের উপর , পঞ্চমুণ্ডীর আসনে অধিষ্ঠাত্রী হয়ে।

এরপর বাংলা সাল অনুযায়ী ১২৯৪ সালে গ্রামের ব্যবসায়ী কৈলাস দত্ত মায়ের স্বপ্নাদেশ পেয়ে ছোট্ট একটি মন্দির নির্মাণ করেন। এমনকি বেনারস থেকে অষ্টধাতুর মূর্তি এনে প্রতিষ্ঠা করেন। জমি দান করেন চন্দননগরের জমিদার পরিবার। স্বপ্নাদেশ অনুযায়ী উত্তরপ্রদেশের কাশী থেকে আনা হয় দ্বীগম্বর চক্রবর্তী নামে এক পুরোহিতকে , যার বংশধরেরাই আজও মায়ের পুজোর দায়িত্ব বহন করছেন।

কালী পুজোয় মন্দির চত্বরে ভিড়ের চিত্র 

এরপর ১৪১২ সালে ভক্তদের দানে প্রায় ৬৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয় বর্তমান কংক্রিটের মন্দিরটি। যার উচ্চতা ৬৫ ফুট। এখানে রয়েছে মোট ৯ টি চূড়া।মন্দিরের সেবায়েত সুখদেব চক্রবর্তী জানান , প্রাচীন রীতি মেনে মন্দিরের গর্ভগৃহে তাদের বংশধর ছাড়া কেউ প্রবেশ করতে পারেন না। কালীপুজোর দিন লুচি , খিচুড়ি , পায়েস , ফল সহ নানা নৈবেদ্য নিবেদন করা হয়। একসময় ছাগবলি প্রথা থাকলেও বর্তমানে সেটি বন্ধ হয়ে ফলবলি দেওয়া হয়।

এই মন্দিরে মা আনন্দময়ী জাগ্রত। এই বিশ্বাসে কেবল কালীপুজোর দিনই নয় , সারা বছরই বহু ভক্ত ভিড় জমান এই মন্দিরে। দীপান্বিতা কালীপুজোর দিনে মাকে কন্যারূপে আরাধনা করেন ভক্তরা। এমনকি ভক্তদের বিশ্বাস মন দিয়ে আনন্দময়ী মা কে ডাকলে মা অবশ্যই ভক্তের ডাকে সারা দেন।

মন্দিরের বর্তমান পুরোহিত সুখদেব চক্রবর্তী

এই মন্দিরের বর্তমান পুরোহিত সুখদেব চক্রবর্তী জানান , ''আনন্দময়ী মা সকলকে আনন্দ প্রদান করেন। মা কে মন দিয়ে ডাকলে মা নিশ্চই ভক্তদের ডাকে সারা দেন। আমাদের মা খুবই জাগ্রত। এই মন্দিরে নিত্য পুজো হয়ে থাকে। তবে দীপান্বিতা কালীপুজোর দিনটা একটু আলাদা। এই দিন আরম্বরের সঙ্গে প্রতিবছর আমরা মায়ের পুজো করে থাকি। এবছরও তার ব্যতিক্রম নয়।''

আরও পড়ুন

বিজেপি বুথ সভাপতির দোকানে হামলার অভিযোগ, জখম দুই ছেলে; তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপি
জুলাই ৩১, ২০২৬

হাড়োয়ায় রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তেজনা, মারধর-লুটপাটের দাবি বিজেপির

মদের ভাটিখানা বন্ধের দাবিতে পথে স্থানীয় বাসিন্দারা, মেখলিগঞ্জে বিক্ষোভ
জুলাই ৩১, ২০২৬

এলাকার পরিবেশ নষ্টের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপের দাবি আন্দোলনকারীদের

১ লক্ষ ২০ হাজার টাকায় বাড়ি সম্ভব নয় , আবাসের টাকা ফেরালেন নন্দীগ্রামের যুবক
জুলাই ৩১, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চর্চা শুরু হয়েছে নন্দীগ্রাম এলাকায়

জনগণনা ঘিরে প্রস্তুতি জোরদার, বারাসাতে সাংবাদিক বৈঠকে জেলা শাসক
জুলাই ৩১, ২০২৬

জনগণনা ঘিরে প্রস্তুতি জোরদার, বারাসাতে সাংবাদিক বৈঠকে জেলা শাসক

অস্ত্রোপচারের পর সদ্যজাতকে পাচার , হাতেনাতে পাকড়াও চিটিংবাজ ডাক্তার পিঙ্কি বিশ্বাস
জুলাই ৩১, ২০২৬

পলিক্লিনিকের সামনে বিক্ষোভ

মদের দোকান বন্ধের দাবিতে মহিলাদের বিক্ষোভ , উত্তপ্ত হেলেঞ্চা বাজারে ভাঙচুর
জুলাই ৩১, ২০২৬

মদের দোকান বন্ধ না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা

সরকারি উদ্যান থেকে ময়ূর সহ একাধিক পশুপাখি পাচার , গ্রেফতার ৩ শনিবারি
জুলাই ৩১, ২০২৬

পাশাপাশি উদ্যানের সুপারভাইজারের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি টিয়া পাখিও উদ্ধার হয়েছে

মাটির সমস্যায় স্বস্তির বার্তা , আমতার মৃৎশিল্পীদের জন্য বিশেষ উদ্যোগ বিধায়কের
জুলাই ৩১, ২০২৬

মাটি সংগ্রহে হয়রানি কমানোর আশা দেন বিধায়ক

স্পেনের বুকেও ভারতের জয়জয়কার , সম্মানিত দিনহাটার ড. সাগর সাহা
জুলাই ৩১, ২০২৬

আন্তর্জাতিক গবেষণায় সাফল্যের স্বীকৃতি

সেবাশ্রয় ক্যাম্পে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের অভিযোগ, নোদাখালির নার্সিংহোমের লাইসেন্স বাতিল
জুলাই ৩১, ২০২৬

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বন্ধ আলট্রাসোনোগ্রাফি পরিষেবা

আবাস দুর্নীতির অভিযোগে উত্তাল ভোটবাড়ি , তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ডিম থেরাপি স্থানীয়দের
জুলাই ৩১, ২০২৬

গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা

অফিস টাইমে চরম ভোগান্তি , ভদ্রেশ্বরে ইঞ্জিন বেলাইনে ব্যাহত হাওড়া-বর্ধমান ট্রেন পরিষেবা
জুলাই ৩১, ২০২৬

ভদ্রেশ্বরের দুর্ঘটনায় ব্যাহত হয় ট্রেন চলাচল

একদিকে রাস্তা তৈরি হচ্ছে আরেকদিকে পিচ উঠে যাচ্ছে , প্রধানমন্ত্রী সড়ক যোজনায় আশ্চর্য চিটিংবাজি
জুলাই ৩১, ২০২৬

তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অংশ মেরামতির আশ্বাসও দেওয়া হয়েছে

পাকিস্তান থেকে ট্রেনিং করে শুভেন্দুর ওপর হামলার ছক , জুম্মাবারে গ্রেফতার শুক্রবারি
জুলাই ৩১, ২০২৬

শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

গদি মিডিয়ার মতো নাকি কাজ করে ! রাগে খোদ সাংবাদিকের বাড়িতেই নজিরবিহীন চুরি চোরের
জুলাই ৩১, ২০২৬

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের