নিজস্ব প্রতিনিধি , বীরভূম - দীর্ঘ রাজনৈতিক দূরত্বের পর অবশেষে ফের মিলনের ছবি। তৃণমূলের দুই হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে দেখা গেল বিজয়া সম্মিলনীর একই মঞ্চে। দীর্ঘ গোষ্ঠীদ্বন্দ্বের পর এই যুগল উপস্থিতি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। আর এই ঐক্যের মঞ্চেই কার্যত শাসানির সুর শোনা গেল সাংসদ শতাব্দী রায়ের মুখে।
সূত্রের খবর, শনিবার মুরারই এক নম্বর ব্লকের বিজয়া সম্মেলনের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন দলের জেলা ও রাজ্যস্তরের একাধিক নেতা। তবে সবার নজর ছিল দুই বিতর্কিত কিন্তু জনপ্রিয় নেতার দিকে অনুব্রত মণ্ডল ও কাজল শেখ। বহুদিনের ঠান্ডা সম্পর্কের পর এদিন তাদের পাশাপাশি বসে থাকতে দেখা যায়। মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। তবে এই রাজনৈতিক মঞ্চে ক্ষণিকের মধ্যেই আবহ বদলে যায়। মঞ্চে কাজল শেখ উপস্থিত হতেই অনুব্রত ও কাজল অনুগামীদের মধ্যে স্লোগান যুদ্ধ শুরু হয়। 'অনুব্রত মণ্ডল জিন্দাবাদ' বনাম 'কাজল শেখ জিন্দাবাদ' স্লোগানে গর্জে ওঠে মুরারইর সভামঞ্চ।
সাংসদ শতাব্দী রায় একাধিকবার মঞ্চ থেকে স্লোগান থামানোর চেষ্টা করলেও সেই স্লোগান থামেনি। শেষমেষ সাংসদ কার্যত ক্ষোভে ফুঁসে উঠেন। মঞ্চ থেকে শতাব্দী রায় বলেন, ' মাঝেমধ্যে আমাদের কারোর প্রতি ভালোবাসা এতটাই বেড়ে যায় যে সেটার বহিঃপ্রকাশ ক্ষতিকর হয়ে দাঁড়ায়। আমরা সবাই একসঙ্গে থাকলে বাইরের কোনো শক্তি আমাদের হারাতে পারবে না। আমরা সবাই তৃণমূলের সৈনিক। আমাদের লড়াই কংগ্রেস, বিজেপি আর সিপিএমের বিরুদ্ধে হওয়া উচিত, নিজেদের মধ্যে নয়।'
নাম না করে শতাব্দী রায় রীতিমতো কটাক্ষ করে বলেন, 'আপনাদের কাছে মানুষ আসে কারণ আপনারা তৃণমূল করেন। দল ছাড়া আপনাদের কোনও দাম নেই। যে বলে এই সাংসদকে হারিয়ে দে, বা ওই বিধায়ককে হারিয়ে দে তাতে সেই সাংসদ সেই বিধায়ক বা মমতা ব্যানার্জির কিছু আসে যায় না। এরা কখনই দলের লোক হতে পারে না। কারণ এরা সবাই বেঈমান।'
SIR প্রসঙ্গে সাংসদ শতাব্দী রায় বলেন, 'SIR আমরা হতে দিচ্ছি না দেবো না। ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা সেটা দেখা যেমন কাজ সঙ্গে আপনার পরিবারের লোকেদের নাম আছে কিনা সেটাও আপনাকে দেখতে হবে। কারণ দিল্লির সরকার এখন শুধু একটা অজুহাত খুঁজছে মমতা ব্যানার্জিকে হারানোর জন্য কিন্তু তাকে হারানো এতো সহজ না। যতদিন বাংলায় মমতা ব্যানার্জি আছেন ততদিন উনি আমাদের সুরক্ষা দিয়ে যাবে।'
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
রক্ষাকালী আর দক্ষিণাকালীর টানে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের