নিজস্ব প্রতিনিধি , বীরভূম - বিজয়া সম্মিলনী মিলন ও সৌহার্দ্যের উৎসব, কিন্তু মুরাইয়ে সেই মঞ্চেই দেখা গেল দলীয় অশান্তির ছায়া। তৃণমূলের দুই প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডল ও কাজল শেখের অনুগামীদের মধ্যে স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে উঠল পরিবেশ। একই মঞ্চে উপস্থিত থাকলেও গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে ফের কটাক্ষের সুর শোনা গেল অনুব্রত মণ্ডলের গলায়।
সূত্রের খবর, দীর্ঘদিন ধরে বীরভূমে তৃণমূলের দুই হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল ও কাজল শেখের দ্বন্দ্ব সামনে এসেছে। সেই দ্বন্দ্বকে দূরে রেখে শনিবার মুরারই ১ নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের আয়োজিত বিজয়া সম্মিলনীর মঞ্চে একসঙ্গে হাজির হন অনুব্রত মণ্ডল, সাংসদ শতাব্দী রায় ও জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। কিন্তু কাজল শেখ মঞ্চে উঠতেই অনুব্রত অনুগামীদের স্লোগান ওঠে 'অনুব্রত মণ্ডল জিন্দাবাদ' , যার জবাবে কাজল শিবিরের সমর্থকেরা দেন 'কাজল শেখ জিন্দাবাদ' স্লোগান। মুহূর্তেই পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।
মঞ্চ থেকে জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায়ও বলেন, ' আমাদের শত্রু বিজেপি নয়। আমাদের শত্রু আমাদের দলের নেতারা। একটা পাড়াতে দুটো নেতা হলে যা হয়। এ বলছে আমি বড়, ও বলছে আমি বড়। এই করতে করতে দলটাকে শেষ করে দিচ্ছো। কালীদাসের মতো আচরণ করছে। যেই দলে খাচ্ছ, সেটাকেই নষ্ট করে দিচ্ছ। আমাদের শত্রু বিজেপি নয়, আমাদের শত্রু আমাদের ঘরেই রয়েছে।'
সম্মিলনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল বলেন, ' মলয় মুখোপাধ্যায় দামী কথা বলেছে। যেটা ন্যায্য, সেই কথা বলেছে। তৃণমূলের শত্রু বিজেপি নয় তৃণমূলের শত্রু কংগ্রেস নয় তৃণমূলের শত্রু সিপিএম নয় তৃণমূলের শত্রু তৃণমূল। এটা অন্যায় বলেনি। এখানে এক কথা বলছে, বাইরে গিয়ে এক কথা বলছে। তিনটে ছাগল থাকলে খুব মারামারি করে। তিন নম্বর ছাগলের বাচ্চাটা খুব লাফায়। বাকি অন্য দুটো বাচ্চা ব্যাপক দৌড়াতে পারে।'
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের