নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - রায়দিঘির মন্দিরবাজারে কালীপুজোর উদ্বোধনে যাওয়ার পথে দেখা গেল তৃণমূল-বিরোধী সংঘর্ষের ছবি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে উপস্থিত একাংশ মহিলা। তার গাড়ির সামনে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, রবিবার রায়দিঘির মন্দিরবাজারে কালীপুজোর উদ্বোধন অনুষ্ঠানে যাওয়ার পথে মহিলাদের রোষের মুখে পড়তে হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখাতে থাকেন স্থানীয়দের একাংশ। স্থানীয় মহিলা-সমর্থকদের পক্ষ থেকে ‘গো ব্যাক’ ও প্রতিবাদী স্লোগান ওঠে। তার গাড়ির সামনে বাধা দেওয়া হয় এবং গাড়িতে আঘাতের চেষ্টা করা হয় বলেও অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। বিক্ষোভকারীদের অভিযোগ, কেন্দ্র থেকে বাংলাকে পর্যাপ্ত সহায়তা দেওয়া হচ্ছে না, সেই অসন্তোষই এদিন প্রকাশ পেয়েছে।
এদিন মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, ' আমাকে রাস্তার উপরেই আটকে রাখতে চাইছে, গাড়ির সামনে এসে ধাক্কা দিচ্ছে। আমি এখানে ধর্ম পালন করতে এসেছি, রাজনীতির জন্য আসিনি। আমি আজ কোনো ঝান্ডা নিয়েও আসিনি, আমি শুধু পুজো উদ্বোধন করতে এসেছি। আমার ধর্ম পালনে এসেছি। আমি মায়ের দর্শনে এসেছি, কী করে বাধা দেয় কেউ?' তিনি আরও বলেন, ' আমি একজন বিরোধী দলনেতা একজন বিধায়ক তারপরেও আমার মতন মানুষের ওপর যখন হামলা চালানো হচ্ছে সেখানে সাধারণ হিন্দুরা এখানে কিভাবে আছে সেটা বোঝা যাচ্ছে। '
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের