নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে ফের আশাবাদী বক্তব্য সাংসদ দেবের। শনিবার ঘাটাল শহরের টাউন হলে প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত বৈঠকে যোগ দিয়ে তিনি জানান, “যেভাবে কাজ এগোচ্ছে, তাতে আমি সন্তুষ্ট। মুখ্যমন্ত্রীর স্বপ্ন সফল হবেই।” রাজ্যের অর্থানুকূল্যে প্রকল্পের কাজ ইতিমধ্যেই ধাপে ধাপে এগোচ্ছে বলে জানান সাংসদ।
সূত্রের খবর, ঘাটাল শহরের টাউন হলে ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ দেব, রাজ্যের মন্ত্রী শিউলি সাহা, দুই বিধায়ক মমতা ভূঁইয়া ও অরূপ ধাড়া, মহকুমাশাসক সুমন বিশ্বাসসহ প্রশাসনের আধিকারিকরা। বৈঠকে নদী ও খালের ড্রেজিংয়ের কাজ, কংক্রিট সেতু নির্মাণ এবং পরিদর্শন পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা হয়।
বৈঠক শেষে দেব বলেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে কথা দিয়েছিলেন, ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হবে। তিনি কথা রাখছেন। খুব শীঘ্রই নদী ও খালগুলির ড্রেজিংয়ের কাজ শুরু হবে। আমি নিশ্চিত, সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হবে।' এছাড়া, ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুল মাঠে আয়োজিত তৃণমূলের বিজয়া সম্মিলনী ও ঘাটাল উৎসব ও শিশুমেলা কমিটি গঠনের সভাতেও যোগ দেন দেব।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে রাজ্য সরকারই এই প্রকল্পের দায়ভার নেয়। চব্বিশের লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী দেবকে পাশে বসিয়ে ঘোষণা করেছিলেন, রাজ্যের টাকায় ১,২৫০ কোটি টাকার ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হবে।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের