নিজস্ব প্রতিনিধি , বীরভূম - রামপুরহাটে ছাত্রী খুনের ঘটনায় নতুন মোড়। অভিযুক্ত ভৌতবিজ্ঞান শিক্ষক মনোজ পালের বাড়ি থেকে উদ্ধার হল সার্জিক্যাল ছুরি, কাঁচি, গ্লাভস ও ব্যান্ডেজ। ছাত্রী খুনে ঘটনায় এই জিনিসপত্র ব্যবহৃত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
সূত্রের খবর, রামপুরহাটে ছাত্রী খুনের ঘটনায় কার্যত উত্তপ্ত গোটা এলাকা। অভিযুক্ত শিক্ষক মনোজ পালের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেই অভিযানে উদ্ধার হয়েছে একাধিক সার্জিক্যাল সামগ্রী। শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার হওয়া সামগ্রী নিয়ে উঠছে প্রশ্ন। তদন্তকারীদের সন্দেহ, এই সরঞ্জাম দিয়েই কি ছাত্রীর দেহ খণ্ড-বিখণ্ড করা হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ধারালো অস্ত্র ব্যবহার করে নিখুঁতভাবে ছাত্রীর দেহ তিন টুকরো করা হয়েছিল। এর মধ্যে দুটি অংশ উদ্ধার হলেও কোমরের নীচের অংশ এখনও মেলেনি। তবে খুনে ব্যবহৃত মূল অস্ত্রটি এখনও উদ্ধার হয়নি।
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মনোজ পাল রামপুরহাটের তুনবনি গ্রামে ভাড়া বাড়িতে থাকতেন কয়েক বছর ধরে। স্থানীয় আশেপাশের মানুষের সঙ্গে সেরম কথা বলতেন না। শান্ত স্বভাবের ছিল বলেই দাবি এলাকাবাসীদের।
অন্যদিকে, ছাত্রীর নৃশংস হত্যার প্রতিবাদে উত্তাল রামপুরহাট। আদিবাসী সংগঠনগুলির ডাকে ২৪ ঘণ্টা পেরিয়ে গিয়েছে জাতীয় সড়ক অবরোধ। রামপুরহাট থেকে ঝাড়খণ্ডের মূল রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তির দাবিতে সাধারণ মানুষ বিক্ষোভে শামিল হয়েছে।
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের