নিজস্ব প্রতিনিধি , হুগলী - একটানা চার মাস ধরে চলা বৃষ্টিপাত সহ অনুকূল আবহাওয়ার অভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে হুগলীর সবজি চাষ। অতিবৃষ্টি , জল জমে থাকা , পরাগায়নের সমস্যা সহ ব্যাকটেরিয়াজনিত রোগে ব্যাপক ক্ষতি হয়েছে শাকসবজি উৎপাদনে। ফলন না হওয়ায় চাষিরা পড়েছেন চরম আর্থিক সঙ্কটে।

সূত্রের খবর , বলাগড়ের একতারপুর পঞ্চায়েত , সিজা কামালপুরের ঢাকছড়া গ্রাম সহ সাখারের পার গ্রামে শশা , ঝিঙে , চিচিঙ্গা , করোলা , ধুন্ধুল , পটল সহ লাউয়ের চাষে ফলন উল্লেখযোগ্যভাবে কম। ফুল ধরলেও ফল আসেনি গাছে। মৌমাছি সহ অন্যান্য পরাগায়নকারী কীটপতঙ্গ অনুপস্থিত থাকায় পরাগায়ন না হওয়াই এই ফলনের ঘাটতির মূল কারণ বলে জানিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা।

এই পরিস্থিতিতে সিপিআইএম - এর কৃষক সংগঠনের উদ্যোগে , শনিবার চাষিদের পাশে এসে দাঁড়ালেন কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল অধ্যাপক সহ গবেষক। মাঠে গিয়ে চাষিদের সঙ্গে সরাসরি কথা বলেন তারা। হাতে কলমে বুঝিয়ে দেন কী কারণে ফলন কম হয়েছে। এমনকি আগামী দিনে কীভাবে এই সমস্যার মোকাবিলা করা যেতে পারে।

গবেষকরা জানিয়েছেন , জমিতে জল নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকলে মাচার ফসল যেমন শশা বা করোলায় ব্যাকটেরিয়াজনিত রোগ ছড়ায়। পাতায় হলুদ ভাব দেখা দেয় , এমনকি গাছ শুকিয়ে যায়। পাশাপাশি চাষিরা যদি সকালে কীটনাশক প্রয়োগ করেন , তবে সেই সময় পরাগায়নের জন্য প্রয়োজনীয় মৌমাছি সহ পোকামাকড় মাঠে আসে না , ফলে প্রাকৃতিক পরাগায়ন বাধাপ্রাপ্ত হয়।

গবেষকদের মতে , এই ধরনের আবহাওয়ায় চাষিদের নিজে হাতে কৃত্রিম পরাগায়নের দিকে ঝোঁকাতে হবে। চাইলে পরাগরেণু জলে গুলে স্প্রে করেও পরাগায়ন ঘটানো যেতে পারে। চাষিরা জানিয়েছেন , ফলন কম হওয়ায় বাজারে সবজি বিক্রি করে খরচও উঠছে না। লোকসান গুনতে হচ্ছে বড়সড় অঙ্কে।
এই পরিস্থিতিতে কৃষি গবেষকদের সরাসরি মাঠ পর্যায়ে উপস্থিতি সহ বাস্তবভিত্তিক পরামর্শ চাষিদের কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে। তবে আগামী দিনে এমন ক্ষতির পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সরকারি সহায়তা।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের