নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নৃশংস হত্যাকাণ্ডে শোরগোল দমদমে। ১০ বছরের সন্তানের সামনেই স্ত্রীকে গলা টিপে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। দমদমের ছাতাকলে ঘটনাটি ঘটেছে। মর্মান্তিক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে। দমদম হনুমান মন্দিরের কাছে একটি দোতলা বাড়ির ভাড়াটিয়া ছিলেন অমিত ও বিউটি বোস। তাদের ১০ বছরের এক পুত্রসন্তান রয়েছে। স্থানীয়দের দাবি, দাম্পত্য কলহ ছিল নিত্যদিনের ঘটনা। সম্প্রতি তারা আলাদা ঘরে থাকতেন। কিন্তু বৃহস্পতিবার রাতে একই ঘরে ছিলেন দুজনে। এরপর সকালে প্রতিবেশীরা শিশুটির চিৎকার শুনে ছুটে গিয়ে দেখেন, ঘরের মধ্যে নিথর পড়ে আছেন বিউটি।
পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে অনুমান, গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বিউটিকে। একই সঙ্গে ঘর থেকে কিছু টাকা ও গয়না উধাও বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, হত্যার পর অমিত পালিয়ে যায় এবং ঘটনার পর থেকে তার মোবাইলও বন্ধ।
নাগেরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। মৃতার সন্তানের বক্তব্য ও প্রতিবেশীদের জবানবন্দি ভিত্তি করেই তদন্ত এগোচ্ছে। ঘটনার পর থেকেই নিখোঁজ মৃতার স্বামী। ইতিমধ্যেই, অমিতের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের