নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - কালীপুজোর ঠিক আগেই ভয়াবহ অগ্নিকাণ্ডে কেঁপে উঠল নৈহাটি। রেল মাঠের মেলা প্রাঙ্গণে এক ফুড স্টলে হঠাৎই আগুন লাগায় মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। অল্পের জন্য রক্ষা পেলেন উপস্থিত বহু মানুষ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
সূত্রের খবর, কালীপুজোর আনন্দে মেতে উঠেছে গোটা শহরবাসী। কালীপুজোয় জেলার মধ্যে নৈহাটির পুজো অত্যন্ত জনপ্রিয় সাধারণের মধ্যে। আর সেই নৈহাটির পুজোতেই হঠাৎই ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। শনিবার রাতে নৈহাটি রেল মাঠে হঠাৎই আগুন দেখা যায় একটি খাবারের স্টলে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও কয়েকটি দোকানে। ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন শতাধিক দর্শনার্থী, কারণ ওই মাঠেই দিশারী সংস্থার কালীপুজো ও মেলার আয়োজন চলছিল।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা শুরু হয়। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় অন্তত পাঁচটি ফুড স্টল। আগুনের উৎস সম্পর্কে কিছু জানা যায়নি, যদিও দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। মাঠে থাকা গ্যাস সিলিন্ডার ও রান্নার সরঞ্জাম আগুন ছড়ানোর মাত্রা আরও বাড়িয়ে তোলে।
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের