নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে ফের একবার প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ব্লক সভাপতির নাম ঘোষণার পরেই তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল হাসনাবাদে। নতুন সভাপতির নাম নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন একাংশের নেতা-কর্মী। বাতিল হল পূর্বঘোষিত বিজয়া সম্মেলনী। পাশাপাশি, একের পর এক নেতৃত্বের পদত্যাগের হুমকিতে উত্তপ্ত হল তৃণমূল শিবির।
সূত্রের খবর, রবিবার বসিরহাট সাংগঠনিক জেলার বিভিন্ন ব্লকে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। সেই অনুযায়ী হাসনাবাদ এক নম্বর ব্লকের নতুন সভাপতি হিসেবে ঘোষিত হন আনন্দ সরকার, এবং সহ-সভাপতি পদে গৌতম কয়াল। কিন্তু এই ঘোষণার পরই তৈরি হয় চরম অশান্তি। পূর্বের ব্লক সভাপতি আমিরুল ইসলাম, যিনি বর্তমানে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি, নতুন নেতৃত্বের নাম ঘোষণার পরই ক্ষোভ প্রকাশ করেন।
রবিবার তার উদ্যোগেই বরুণহাটে একটি বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু নতুন সভাপতির নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই সেই অনুষ্ঠান বাতিল করে দেন তিনি। অনুষ্ঠান শুরু হতে মাত্র কয়েক ঘণ্টা বাকি থাকতেই ব্যানার, চেয়ার সব খুলে ফেলা হয়। আমিরুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, 'আমার ঘনিষ্ঠ নয় এমন একজনকে ব্লক সভাপতি করা হয়েছে, তাই আমি পঞ্চায়েত সমিতির সভাপতির পদ ছেড়ে দেব।'
একই সঙ্গে নতুন সহ-সভাপতি গৌতম কয়ালও তার পদ ছাড়ার ইঙ্গিত দেন। তাদের অভিযোগ, 'নতুন সভাপতি আনন্দ সরকার তৃণমূলের বিরোধিতা করেছেন, এমনকি বিজেপি ঘনিষ্ঠ। জেলা সভাপতি ও বিধায়ক প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাকে সভাপতি করা হবে না, কিন্তু সেই প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের