6a81a53d030ef_sonia-suvendu_cover
আগস্ট ১৬, ২০২৬ বিকাল ০৫:২৬ IST

স্বাধীনতা দিবসে বন্দেমাতরম গাইতে আপত্তি , সোনিয়া গান্ধীর ক্ষমা চাওয়ার দাবি শুভেন্দুর

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - স্বাধীনতা দিবসে বন্দে মাতরম ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক। কংগ্রেসের সদর দফতরে জাতীয় স্তোত্র পরিবেশনের সময় সোনিয়া গান্ধীর আপত্তির অভিযোগকে কেন্দ্র করে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সোনিয়া গান্ধীর নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি তুললেন তিনি। একইসঙ্গে বন্দে মাতরমের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে কংগ্রেসের বিরুদ্ধে জাতীয়তাবাদকে অসম্মান করার অভিযোগও আনলেন মুখ্যমন্ত্রী।

শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-সহ দলের শীর্ষ নেতৃত্ব। সেই অনুষ্ঠানের একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে কয়েকজন তরুণী ‘বন্দে মাতরম’ পরিবেশন করার সময় সোনিয়া গান্ধীর কিছু অঙ্গভঙ্গি নিয়ে বিতর্ক তৈরি হয়। বিজেপির অভিযোগ, তিনি কর্মীদের গান থামানোর নির্দেশ দিচ্ছিলেন। রাহুল গান্ধীকেও একই ধরনের অঙ্গভঙ্গি করতে দেখা গেছে বলে গেরুয়া শিবিরের দাবি। এই ভিডিওকে হাতিয়ার করেই রবিবার কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, স্বাধীনতা দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে কংগ্রেসের সদর দফতরেই বন্দে মাতরম গাওয়ার ক্ষেত্রে আপত্তি জানানো হয়েছে।

শুভেন্দুর দাবি, ঘটনাটি গোটা দেশ দেখেছে এবং ভিডিও প্রকাশ্যে আসার পর বিষয়টি অস্বীকার করার কোনও সুযোগ নেই। বন্দে মাতরমের ঐতিহাসিক গুরুত্বের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, স্বাধীনতা সংগ্রামের সময় বন্দে মাতরম ছিল বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রেরণার অন্যতম মন্ত্র। সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই সৃষ্টি জাতীয়তাবাদ ও জাগরণের প্রতীক বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, বন্দে মাতরমের অপমান মানে দেশপ্রেম, রাষ্ট্রবাদ এবং বঙ্কিমচন্দ্রের প্রতি অসম্মান।

এই বিতর্কে ইতিমধ্যেই সরব হয়েছেন নৈহাটির বিজেপি বিধায়ক তথা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রপৌত্র সুমিত্র বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, তিনি সোনিয়া গান্ধীকে চিঠি লিখে ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। সেই চিঠির প্রতিলিপিও সাংবাদিক বৈঠকে তুলে ধরেন শুভেন্দু। অন্যদিকে, ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়েছে। বিজেপির অভিযোগ, জাতীয় স্তোত্রের প্রতি অসম্মান দেখানো হয়েছে। যদিও ভিডিওতে দেখা অঙ্গভঙ্গির ব্যাখ্যা নিয়ে রাজনৈতিক মহলে ভিন্নমত রয়েছে।

আরও পড়ুন

মেয়ের বিয়ের কথা গোপন , কন্যারত্নের টাকা চাইতেই বিপত্তি ! গ্রেফতার বাবা-সহ ৩
আগস্ট ৩১, ২০২৬

স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন

ব্যস্ত শিয়ালদহে খাবারের দোকানে আগুন, ঘন ধোঁয়ায় ঢাকল স্টেশন চত্বর
আগস্ট ৩১, ২০২৬

ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন

মুখ্যমন্ত্রীর জনতার দরবারের আদলে এবার সরকারি দফতরও , সরাসরি আধিকারিকদের মুখোমুখি আমজনতা
আগস্ট ৩০, ২০২৬

অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের

"মমতার দয়াতেই সায়নী-ঋতব্রত আজ এই জায়গায় পৌঁছতে পেরেছেন" ! প্রকাশ্য জনসভায় তোপ দীপ্সিতার
আগস্ট ৩০, ২০২৬

মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
 

সাইকেলেই সচেতনতার অভিযান , কলকাতায় ‘সাইক্লিং সানডে’ কর্মসূচি
আগস্ট ৩০, ২০২৬

কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
 

যারা জিততে পারবেন তারাই টিকিট পাবেন , পুরভোটের প্রার্থী বাছাইয়ে স্পষ্ট বার্তা সুকান্ত মজুমদারের
আগস্ট ৩০, ২০২৬

জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই যাদবপুরে দেওয়াল সাফ, বিতর্কিত স্লোগানের ওপর চড়ল সাদা রং
আগস্ট ৩০, ২০২৬

যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা

দুর্গাপুজোর থিমে ফিরছে পুরাণ-ইতিহাস , ‘বন্দে মাতরম’ থেকে রামায়ণ-সনাতনী ছোঁয়ায় সাজছে মণ্ডপ
আগস্ট ৩০, ২০২৬

২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক

অভিষেকের পর এবার ডেরেক, ক্যামাক স্ট্রিট-কাণ্ডে থানায় তলব রাজ্যসভার সাংসদকে
আগস্ট ৩০, ২০২৬

অভিষেকের পর ডেরেককেও থানায় তলব

রাতের শহরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি , সম্পত্তি নিয়ে বিবাদে রক্তাক্ত পরিণতি
আগস্ট ৩০, ২০২৬

অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ

হেডলাইট জ্বালালেই এবার সাবধান! গাড়ি-বাইকে বদলাচ্ছে নিয়ম, না মানলে গুনতে হবে জরিমানা
আগস্ট ২৯, ২০২৬

বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা

রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে রাখি বেঁধে শেষ বিদায়
আগস্ট ২৯, ২০২৬

রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি

মার্কশিটে আর ‘ফেল’ নয়! দশম-দ্বাদশের পড়ুয়াদের জন্য বিহারের বড় সিদ্ধান্ত
আগস্ট ২৯, ২০২৬

ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা

কাউন্সিলর নেই , পঞ্চায়েতেও সহযোগিতা মিলছে না ! গৃহগণনায় বাড়ছে সমস্যা
আগস্ট ২৯, ২০২৬

বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা

তৎকাল টিকিটে সাফল্যের দৌড় ! RailOne নাকি IRCTC , কোন অ্যাপে আগে মিলবে কনফার্ম সিট
আগস্ট ২৯, ২০২৬

জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের