নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - দুর্গম দ্বীপাঞ্চলে এবার চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে পথে নামল ভাসমান অ্যাম্বুল্যান্স। রাজ্যের স্বাস্থ্য দফতরের উদ্যোগে চালু হওয়া এই জলযানগুলিতে প্রত্যন্ত এলাকার অসুস্থ মানুষকে জলপথেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে। প্রয়োজন হলে সেখান থেকেই রোগীদের দ্রুত মূল হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা থাকবে। ঘটনাটিকে কেন্দ্র করে খুশির আমেজ ছড়িয়ে পড়েছে এলাকাবাসীদের মধ্যে।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে , কলকাতার ফেয়ারলি প্লেসে তৈরি করা হয়েছে ২ টি ভাসমান অ্যাম্বুল্যান্স। সুন্দরবনের যে সব প্রত্যন্ত এলাকায় হাসপাতাল বা পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা নেই, সেখানে জলপথে ঘুরে ঘুরে পরিষেবা দেবে এই জলযানগুলি। অসুস্থ রোগীদের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে ভাসমান অ্যাম্বুল্যান্সের মোবাইল ইউনিটের মাধ্যমে তাঁদের দ্রুত মূল হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা থাকবে।
স্বাস্থ্য দফতরের এই উদ্যোগে, সুন্দরবনের দুর্গম দ্বীপাঞ্চলের বাসিন্দাদের চিকিৎসার জন্য দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ভোগান্তি কমবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে জরুরি চিকিৎসার ক্ষেত্রে অনেকটাই সময় বাঁচবে বলে মনে করা হচ্ছে।
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের