নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - SIR শুনানির ডাক পাওয়ার পর মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। নির্বাচন কমিশনের নোটিশ পাওয়ার পরই আতঙ্কে ভুগে মৃত্যু হয়েছে অনেকের। এবার লাইনে দাঁড়িয়েই মৃত্যু হল ৬২ বছর বয়সী প্রাক্তন রেলকর্মী রত্না চক্রবর্তীর।৪০ বছর ধরে সরকারি চাকরির করার পরেও শেষবয়সে এসে নাগরিকত্ব প্রমাণের লাইনে দাঁড়াতে হয়েছিল তাকে। মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভায়।
সূত্রের খবর , ২ বছর আগেই রেলের চাকরি থেকে অবসর নেন রত্না চক্রবর্তী। কিছুদিন আগেই তার কাছে নির্বাচন কমিশনের নোটিশ আসে। ঠিক কি সমস্যা তা এখনও জানা যায়নি ঠিকই তবে মঙ্গলবার তার হাজিরা দেওয়ার ছিল। নোটিশ পাওয়ার পর থেকেই চিন্তায় ছিলেন প্রাক্তন রেলকর্মী। সময়মত হাজিরা দিতে মঙ্গলবার বিডিও অফিসের সামনে লাইনে দাঁড়ান। তবে লাইনে দাড়িয়েই আচমকা বিপত্তি। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি।
অসুস্থতার জেরে মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে নিকটবর্তী কল্যানী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। যদিও শেষরক্ষা সম্ভব হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খবর পেয়েই দ্রুত হাসপাতালে পৌঁছান ব্যারাকপুরের সংসদ পার্থ ভৌমিক-সহ নৌহাটির বিধায়ক সনত দে। প্রাক্তন রেল কর্মীর মৃত্যুর ঘটনায় ফের উত্তপ্ত রাজনৈতিক মহল।
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের