নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - প্রদীপের আগুন থেকে ভয়াবহ দুর্ঘটনা। নতুন বছর কাটতেই গোটা বাড়ি জুড়ে অমঙ্গলের আশঙ্কা। আগুনের লেলিহান শিখায় একাধিক সরঞ্জাম হারাল গৃহস্থ।মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কাঁচরাপাড়া মিলনগর এলাকায়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী।

স্থানীয় সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে ঠাকুর নাম করছিলেন বাড়ির মালিক রতন রায়ের মা। তারপর অসাবধানতার বসে আগুন লেগে যায়।তিনি প্রথমে জল দিয়ে তা নেভানোর চেষ্টা করলেও আগুন না নিভতে চিৎকার করতে শুরু করেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। আগুন যখন ভয়াবহ রূপ ধারণ করে, তখন তড়িহড়ি খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
কাঁচরাপাড়া ফায়ার ব্রিগেডের এক কর্মী জানান, “আমাদের কাছে সরাসরি স্থানীয় এলাকা থেকে খবর আসেনি। ব্যারাকপুর কন্ট্রোল থেকে আমরা খবর পাই। যদি আরও আগে খবর আসত, তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হতে পারত। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই একটি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় শুরু থেকেই অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করা হয়েছে। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রদীপ থেকেই মূলত আগুন লেগেছে।"
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের