নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - সন্দেশখালিতে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় তদন্তে গতি আনল ন্যাজাট থানার পুলিশ। রবিবার রাতে আরও তিন জনকে গ্রেফতার করা হয়েছে। এর ফলে এই ঘটনায় মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১২। তবে এখনও পলাতক রয়েছেন হামলার মূল অভিযুক্ত মুসা মোল্লা।
রবিবার রাতে যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যেই রয়েছেন মুসা মোল্লার দাদা মোর্তজা মোল্লা। উল্লেখযোগ্যভাবে, মুসার বিরুদ্ধে অবৈধ জমি দখলের অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে আদালত সংশ্লিষ্ট জমিতে ১৪৪ ধারা জারি করে এবং সেখানে কোনওরকম নির্মাণকাজে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কিন্তু অভিযোগ, আদালতের সেই নির্দেশ অমান্য করে গত শুক্রবার রাতে ওই জমিতে পাঁচিল তোলার কাজ শুরু করেন মুসা মোল্লা। খবর পেয়ে রাজবাড়ি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
পরে পুলিশ বয়ারমারিতে মুসার বাড়িতেও যায় এবং তাকে থানায় যেতে বলা হয়। সেই সময়ই মুসা তার অনুগামীদের ফোন করে ডেকে এনে পুলিশের উপর হামলা চালান বলে অভিযোগ। এই হামলায় চার জন পুলিশকর্মী গুরুতর আহত হন। ঘটনার পর থেকেই গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যাপক ধরপাকড় শুরু করে।
শনিবারই এই ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছিল। রবিবার রাতে আরও তিন জন গ্রেফতার হওয়ায় তদন্তে অগ্রগতি হলেও এখনও অধরা মূল অভিযুক্ত মুসা মোল্লা। ঘটনার সঙ্গে যুক্ত সকলের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সোমবার ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে হাজির করিয়ে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে।
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের