নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় ভাঙন গেরুয়া শিবিরে। প্রধান বিরোধী দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন একাধিক সক্রিয় কর্মী-নেতৃত্ব। এই আনুষ্ঠানিক পালাবদলকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে সন্দেশখালি ২ নম্বর ব্লকে। ভোটের ঠিক আগে এই রাজনৈতিক সমীকরণ জোড়াফুল শিবিরের জন্য বড় সাফল্য বলেই মনে করছে স্থানীয় মহল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ধামাখালিতে তৃণমূলের দলীয় কার্যালয়ে একটি বিশেষ যোগদান সভার আয়োজন করা হয়। সেখানে ভারতীয় জনতা পার্টির নীতি ত্যাগ করে ঝর্ণা সরদার, দিলীপ মল্লিকের হাত ধরে তৃণমূলে শামিল হন প্রায় ৫০ জন নেতা-কর্মী। নবাগতদের মধ্যে অধিকাংশই ছিলেন আদিবাসী সম্প্রদায়ের সদস্য। যা ভোটের আগে বিজেপির অস্বস্তি বাড়িয়েছে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান স্থানীয় তৃণমূল নেতারা।

দলবদলকারীদের দাবি, স্বাধীনতার পর এই প্রথম সন্দেশখালিতে কোনো আদিবাসী মহিলাকে প্রার্থী করেছে তৃণমূল, যা তাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। পাশাপাশি তাদের অভিযোগ, সারনা ধর্মের স্বীকৃতির দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী লড়াই চালিয়ে যাচ্ছেন, অথচ কেন্দ্রীয় সরকার সেই প্রক্রিয়া আটকে রেখেছে। সেই প্রতিবাদ জানাতেই তারা শাসকদলে যোগ দিয়েছেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রায় ৮ হাজার ভোটে পিছিয়ে ছিল। তবে এবার এই রদবদল ভোটের অঙ্ক অনেকটাই পাল্টে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
দলবদলকারী দিলীপ সরকার বলেন, ‘এলাকায় আদিবাসীদের দীর্ঘদিনের বহু সমস্যা ধীরে ধীরে মিটছে। স্বাধীনতার পর এই প্রথম এখানে কোনো আদিবাসী মহিলাকে প্রার্থী করে নারী শক্তিকে মর্যাদা দেওয়া হয়েছে। তাই উন্নয়নের স্বার্থে আমরা এই পথ বেছে নিয়েছি। এখানকার মানুষকে বলব, প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করতে এগিয়ে আসুন'।
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
৩ ঘণ্টা লিফটে আটকে আতঙ্কিত যাত্রীরা, রেলের নিরাপত্তা ব্যবস্থায় উঠল প্রশ্ন
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের