নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ভালবাসা যে কোনোদিন কোনো কিছুর বাঁধা মানেনি তার প্রমাণ আগেও মিলেছে বহুবার। ভালবাসার চেয়ে বড় মন্ত্র হয়তো আর কিছুই হয়না। তাই ভালবাসলে তার স্বীকৃতি দিতে হবেই । এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বিবাহবন্ধনে আবদ্ধ বলেন রাখি নস্কর , রিয়া সরদার। দক্ষিণ ২৪ পরগণার এক প্রত্যন্ত গ্রাম সাক্ষী থাকল এমনই এক ভালবাসার যা কয়েকযুগ ধরে মনে থাকবে সকলের।
সূত্রের খবর , মন্দিরবাজারের রিয়া, ছোটবেলাতেই মা-বাবাকে হারিয়েছেন। অন্যদিকে বকুলতলার রাখি নাচেই যাঁর জীবনের ছন্দ খুঁজে পেয়েছেন। দু’জনেই যদিও নৃত্যশিল্পী। সেই নাচের সূত্র ধরেই শুরু হয় ভালবাসার গল্পটা৷ গ্রামের মন্দিরে, স্থানীয়দের উপস্থিতিতে, মন্ত্রপাঠের মধ্যেই মিলল দুটি হৃদয়৷ সাক্ষী থাকলেন অনেকেই। যেখানে সমাজ থেমে যায় সেখানেই রিয়া আর রাখি লিখে দিলেন নিজেদের জীবনের নতুন অধ্যায়।
রিয়া ছোটবেলাতেই হারিয়েছিলেন মা-বাবাকে, বড় হয়েছেন মাসি-মেসোর কাছে। সম্পর্ক জানার পরেও স্বীকৃতি দেয়নি দুই পরিবার। এরপরই অবাধ্য ভালবাসায় বিশ্বাস করতে শুরু করলেন তারা। পরিবারের আপত্তির মুখে রিয়া বাড়ি ছাড়তে বাধ্য হন।প্রতিবেশীরা যদিও মুখ ফিরিয়ে নেননি। তাদের উপস্থিতিতেই গাঁটছড়া বাঁধলেন দু'জন।
বিয়ের পর রাখি বলেন , “আমাদের সম্পর্ক দু’বছরের। ফোনে পরিচয় হয়েছিল। অনেকেই অনেক কথা বলেছিল। মেয়ে মেয়ে ভালবাসা শুনে কম কটাক্ষের মুখে পড়তে হয়নি। নোংরা নোংরা মন্তব্য ধেয়ে আসে আমাদের দিকে। তবে আমরা লক্ষ্যভ্রষ্ট হইনি। কিন্তু আমরা জানতাম, ভালোবাসা কাউকে জিজ্ঞাসা করে আসে না। তাই ভালোবেসেছি যখন স্বীকৃতি দিতেই হবে।"
অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
৩ ঘণ্টা লিফটে আটকে আতঙ্কিত যাত্রীরা, রেলের নিরাপত্তা ব্যবস্থায় উঠল প্রশ্ন
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের