নিজস্ব প্রতিনিধি , হুগলী - শিশুদের পুষ্টিকর খাবারের নামে চরম গাফিলতির অভিযোগ। কানাইপুরে অঙ্গণওয়াড়ি স্কুলে শিশুদের জন্য রান্নার সময় মেয়াদোত্তীর্ণ আর পোকা ধরা ডাল ব্যবহারের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে। ঘটনার জেরে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবক সহ এলাকার মানুষ।

স্থানীয় সূত্রের খবর, কানাইপুর কলোনির অন্তর্গত বহুমুখী শিক্ষা ও জনস্বাস্থ্য কেন্দ্রে অবস্থিত অঙ্গণওয়াড়ি স্কুলে স্থানীয়ভাবে পরিচিত খিচুড়ি স্কুলে প্রতিদিনের মতোই শিশুদের জন্য খিচুড়ি প্রস্তুতির সময় ডালের মধ্যে পোকা, ধুলো আর নোংরা আবরণ চোখে পড়ে। শুধু আজ নয় গত বৃহস্পতিবারও এই একই ডাল দিয়ে শিশুদের জন্য খিচুড়ি রান্না করা হয়েছিল। আজ বিষয়টি নজরে আসতেই এলাকায় শোরগোল সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ ওই ডাল দিয়ে রান্না বন্ধ করা হয়। পরে পাশের আরেকটি অঙ্গণওয়াড়ি কেন্দ্র থেকে ডাল এনে খিচুড়ি রান্না করা হয়।

স্থানীয় বাসিন্দা ডালিয়া সরকার জানিয়েছেন, "স্কুলের মিড ডে মিলে যে ডাল দেওয়া হচ্ছে সেটা মোটেও কোনো মানুষের খওয়ার যোগ্য নয়। এটা যদি কোনো ছোট বাচ্ছা খায় তাহলে তার মৃত্যু নিশ্চিত। ডাল পুরো পচে গিয়ে গন্ধ হয়ে গেছে। আমরা এর সঠিক তদন্ত আর দোষীদের কঠোর শাস্তি চাই।"
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের