নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রাজ্যে ফের SIR আতঙ্কে মৃত্যুর ঘটনা সামনে আসছে। করিমপুরে সুইসাইড নোট লিখে আত্মঘাতী হলেন ৫৩ বছরের এক ব্যক্তি। পরিবারের দাবি, ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা সংক্রান্ত নোটিশ পাওয়ার পর থেকেই গভীর মানসিক চাপে ভুগছিলেন তিনি। শেষ পর্যন্ত সেই আতঙ্কেই এই চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিযোগ।
মৃত ব্যক্তির নাম ফিরোজ খান বয়স ৫৩ বছর। গত ১৬ জানুয়ারি তার বাড়িতে SIR সংক্রান্ত শুনানির নোটিশ আসে। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। বারবার প্রতিবেশীদের জিজ্ঞাস করতেন বাংলাদেশে পাঠিয়ে দেবে কিনা? আর এই আশঙ্কাই তাকে গ্রাস করেছিল। পরিবারের অভিযোগ, ১৬ জানুয়ারি ফিরোজ খানের স্ত্রীর নামে SIR এর নোটিশ আসে। আর তারপর থেকেই চিন্তায় থাকতেন। সবসময় জিজ্ঞাস করতেন জেল হয় যাবে কিনা, বাংলাদেশ পাঠিয়ে দেবে কিনা। হেয়ারিংয়ে গিয়েও সমস্ত নথিপত্র জমা দেওয়া হয়েছিল। কিন্তু তার পরেও আতঙ্ক কমেনি।
আর সেই আতঙ্ক থেকে শেষ পর্যন্ত সোমবার গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ফিরোজ। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। সেখানে লেখা রয়েছে, 'আমার ভুলে সবাই সাজা পাবে এটা আমি কিছুতেই মানতে পারছি না, তাই এই সিদ্ধান্ত নিলাম। তোমরা সবাই আমায় ক্ষমা করো।' খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনা প্রসঙ্গ স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলেন, ' নির্বাচন কমিশন দায়ী এই মৃত্যুর জন্য। আর কত মানুষকে মারবে। SIR এর নামে মানুষকে হয়রানি করে যাচ্ছে। আর তাই কমিশনের বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আমরা চাই রাজ্য সরকার এর বিরুদ্ধে কিছু একটা ব্যবস্থা নিক যাতে করে আমরা সাধারণ মানুষ সুস্থ ভাবে বসবাস করতে পারি।'
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের