নিজস্ব প্রতিনিধি , বীরভূম - বাংলায় চলমান SIR শুনানি পর্ব ঘিরে বিতর্ক নতুন মোড় নিল। এনুমারেশন ফর্মে সামান্য ত্রুটির জেরে এবার শুনানির নোটিশ পৌঁছল খোদ নোবেলজয়ী অর্থনীতিবিদ ও ভারতরত্ন অমর্ত্য সেনের বাড়িতে। বিশ্বমঞ্চে দেশের মুখ উজ্জ্বল করা এক ব্যক্তিত্বকে ঘিরে কমিশনের এই পদক্ষেপ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
SIR প্রক্রিয়ায় এনুমারেশন ফর্মে ত্রুটি ধরা পড়লেই নাগরিকদের শুনানিতে ডাকা হচ্ছে। সেই তালিকায় এবার যুক্ত হল অমর্ত্য সেনের নামও। মঙ্গলবার বীরভূমে এক জনসভা থেকে এই বিষয়টি প্রকাশ্যে এনে সরব হন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্যের পরই নির্বাচন কমিশনের তিন সদস্যের একটি প্রতিনিধি দল শান্তিনিকেতনের প্রতীচী বাড়িতে গিয়ে নোটিশ তুলে দেয়।
কমিশনের নোটিশে উল্লেখ করা হয়েছে, অমর্ত্য সেনের সঙ্গে তার পিতা বা মাতার বয়সের পার্থক্য ১৫ বছরের কম, যা ‘সাধারণভাবে প্রত্যাশিত নয়’। তবে কমিশন সূত্রে জানানো হয়েছে, এই বিষয়ে কোনও শুনানিতে হাজিরা দিতে হবে না অমর্ত্য সেনকে। আধার কার্ড, ভোটার কার্ড ও পাসপোর্টের জেরক্স কপি জমা দিলেই ভুল সংশোধন হয়ে যাবে। নথি জমা দেওয়ার শেষ তারিখ ১৬ জানুয়ারি। এই নোটিশ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক।
নোবেলজয়ীর ভাই শান্তভানু সেন অভিযোগ করেন, অমর্ত্য সেনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে। তার কথায়, 'সবাই চেনে অমর্ত্য সেনকে। তবুও বলা হচ্ছে উনি নাকি নাগরিক নন এটা অপমানজনক।' বর্তমানে বিদেশে আমেরিকার বোস্টন শহরে রয়েছেন অমর্ত্য সেন। ভারতের নাগরিক হিসেবে নির্ধারিত সময়ের মধ্যেই তিনি এনুমারেশন ফর্ম জমা দিয়েছিলেন বলে জানানো হয়েছে।
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের