নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - কিছুদিন আগে কবরের মাটি নিয়ে SIR শুনানিতে হাজির হওয়ার ঘটনা রাজ্যজুড়ে শোরগোল ফেলেছিল। এবার সেই তালিকায় যুক্ত হল আরও এক হৃদয়বিদারক ছবি। নথিভর্তি বিশাল ট্রাঙ্ক মাথায় নিয়ে শুনানি কেন্দ্রে পৌঁছলেন এক প্রৌঢ়। নন্দীগ্রামে ঘটে যাওয়া এই ঘটনা রাজ্যজুড়ে ফের একবার SIR প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছে।
ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম ১ ব্লকের কেন্দ্যামারী জালপাই গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রৌঢ়ের নাম শেখ সইফুদ্দিন। সম্প্রতি SIR প্রক্রিয়ার শুনানিতে তাকে এবং তার সাত সন্তানকে তলব করা হয়। রবিবার তাদের শুনানি ছিল ওই গ্রাম পঞ্চায়েতের ২৩০ নম্বর বুথে। শুনানির নির্দিষ্ট সময়ে যখন বহু মানুষ লাইনে দাঁড়িয়ে, আধিকারিকরা কাজকর্মে ব্যস্ত ঠিক তখনই সকলকে হতবাক করে মাথায় একটি বিশাল ট্রাঙ্ক নিয়ে হাজির হন শেখ সইফুদ্দিন।
পরে জানা যায় ওই ট্রাঙ্কেই রয়েছে পরিবারের সমস্ত নথিপত্র ভোটার কার্ড, আধার, রেশন কার্ড সহ নানা গুরুত্বপূর্ণ কাগজ। সাত সন্তানের নথি আলাদা করে বাছাই করতে গিয়ে সময় নষ্ট হওয়ার আশঙ্কা ছিল। আবার কোনও কাগজ বাদ পড়লে নতুন করে শুনানির ডাক আসবে এই ভয়ও তাড়া করছিল পরিবারকে। সেই আতঙ্ক থেকেই সব নথিপত্র একসঙ্গে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। SIR নোটিশ আসার পর থেকে পরিবারে তৈরি হয় প্রবল দুশ্চিন্তা। শেষ পর্যন্ত সমস্ত নথিপত্র সমেত ট্রাঙ্ক মাথায় করেই সন্তানদের নিয়ে শুনানি কেন্দ্রে হাজির হন সইফুদ্দিন।
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের