নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - SIR কাজের চাপে রাজ্যে ফের আত্মঘাতী BLO। রানিতলা থানার অন্তর্গত পাইকমারি চর এলাকায় স্কুলের মধ্যেই আত্মঘাতী হলেন এক বিএলও। শনিবার গভীর রাতে এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। পরিবারের অভিযোগ, অতিরিক্ত কাজের মানসিক চাপ সহ্য করতে না পেরেই এই চরম সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
মৃতের নাম হামিমুল ইসলাম। খড়িবোনা গ্রাম পঞ্চায়েতের পূর্ব আলাইপুর গ্রামের একটি বুথে বিএলও হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি পাইকমারি চর কৃষ্ণপুর বয়েজ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকও ছিলেন। পরিবারের দাবি, শিক্ষকতার দায়িত্বের পাশাপাশি SIR সংক্রান্ত ম্যাপিং ও আনম্যাপিংয়ের মতো জটিল কাজের চাপ ক্রমশ অসহনীয় হয়ে উঠেছিল তার কাছে।
শনিবারও অন্যান্য দিনের মতোই সকালে স্কুলে যান হামিমুল। সাধারণত বিকেল ৩–৪টের মধ্যে তিনি বাড়ি ফিরতেন। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। রাত বাড়তেই বিভিন্ন জায়গায় খোঁজ শুরু হয়। শেষ পর্যন্ত গভীর রাতে কৃষ্ণপুর বয়েজ প্রাথমিক বিদ্যালয়ের একটি ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপশি, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃতের দাদার অভিযোগ,নির্বাচন কমিশনের তরফে SIR এর কাজ দ্রুত শেষ করার যে চাপ দেওয়া হচ্ছিল, তা ভাই সহ্য করতে পারেননি। এই ঘটনার পর ভগবানগোলার তৃণমূল বিধায়ক রিয়াত হোসেন সরকার মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন। তিনি বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি আঙুল তুলে বলেন, অত্যাধিক কাজের চাপের ফলেই হামিমুলকে এমন চরম পথ বেছে নিতে হয়েছে।
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের