নিজস্ব প্রতিনিধি , নদীয়া - SIR নিয়ে এখনও উত্তাল রাজনৈতিক মহল। ফর্ম ফিলআপ শেষে এখন হেয়ারিংয়ের পদ্ধতি শুরু হয়েছে বেশ কয়েকদিন আগেই। সেই হেয়ারিংয়ে ছাড়পত্র মিলল না অন্ধ ব্যক্তির। ঘরে বৃদ্ধা মা। দু'জনেরই নাম ওঠেনি SIR তালিকায়। নির্বাচন কমিশনের সমন পাওয়ার পর সেই বৃদ্ধা মাকে ভ্যানে বসিয়ে বিডিও অফিসে গেলেন অন্ধ ছেলে।
সূত্রের খবর , নদীয়ার বগুলা হাঁসখালীর মিলন নগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা পানু চৌধুরী। ভ্যান চালিয়ে সংসার চলে। সেই অন্ধত্বকে সঙ্গী করেই রোজগারের উদ্দেশ্যে ভ্যান চালান। হঠাৎই তার বাড়িতে হেয়ারিংয়ের জন্য সমন পাঠায় নির্বাচন কমিশন। ডাক পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন মা-ছেলে। মঙ্গলবার বৃদ্ধা মাকে ভ্যানের পেছনে বসিয়ে বিডিও অফিসে হাজিরা দিতে গেলেন বৃদ্ধা মা ও অন্ধ ছেলে।

হেয়ারিং প্রসঙ্গে পানু চৌধুরী বলেন , "বাবা মায়ের নাম ২০০২ এর ভোটার তালিকায় নেই। নির্বাচন কমিশনের সমন এসেছে আমাদের কাছে। তবে ঠিক কি প্রশ্ন করা হবে , কি বলা হবে আমরা জানিনা। অনেকটাই অসুবিধে নিয়ে আজ এখানে এসেছি। আমি ছোটবেলা থেকেই দুই চোখে দেখতে পাইনা। কোনমতে ভ্যান চালিয়ে রোজগার করি। দিন আনি দিন খাই অবস্থা। উপায় না থাকতেও আসতে হয়েছে। কি করব সরকারের নিয়ম তো মানতেই হবে।"
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের