নিজস্ব প্রতিনিধি , হুগলী - SIR এর অস্বাভাবিক চাপ যেন নাজেহাল করে তুলেছে BLO দের। এবার SIR কাজের অস্বাভাবিক চাপ, টেকনিক্যাল ত্রুটি ও ব্লক অফিসে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা এসবের জেরে মানসিকভাবে ভেঙে পড়লেন পাণ্ডুয়ার মহিলা BLO সুমিতা মুখোপাধ্যায়। বাড়ি ফিরে হাউমাউ করে কাঁদতে দেখা যায় তাকে। সেই ভিডিও ভাইরাল হতেই ক্ষোভ ছড়ায় সমাজমাধ্যমে।
পাণ্ডুয়া ব্লকের বাঁটিকা বৈচী গ্রাম পঞ্চায়েতের ই–৪১ বুথের BLO সুমিতা মুখোপাধ্যায় (ঘোষ) অভিযোগ করেন, শারীরিক অসুস্থতার মধ্যেও তিনি প্রায় ৩০০ ফর্ম আপডেট করেছেন। তবুও তাকে ব্লক অফিসে ডেকে লো-পারফর্মার বলে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত তিনি ব্লক অফিসে ছিলেন, কিন্তু সার্ভার বারবার ডাউন থাকায় কাজ করা সম্ভব হয়নি। একাধিকবার সে অনুরোধ করলেও কোনো কাজ হয়নি।
খাবার ও বিশ্রাম ছাড়াই এতক্ষণ বসে থেকে শারীরিক অবস্থার অবনতি হয় তার। বাড়ি ফিরে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। সেটিই ভিডিও করে পোস্ট করেন শিক্ষক-শিক্ষাকর্মী ও BLO ডিউটি প্রতিরোধ মঞ্চের আহ্বায়ক অনিমেষ হালদার। ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় সমাজ মাধ্যমে।
BLO সুমিতা মুখোপাধ্যায় জানান, ' গত পরশু আমাকে বিডিও অফিসে ডাকা হয়। আমাকে বলা হয় এনুমারেশন ফর্ম অফিসে নিয়ে গিয়ে পূরণ করতে। কিন্তু তার আগে যে রিপোর্ট দিয়েছিল সেখানে আমার রিপোর্ট হাই ছিল। আমার কাজে দেরি হয়েছে কমিশনের অসংগঠিত পরিকল্পনা ও সার্ভারের সমস্যার জন্য। তখন সেখানে থাকাকালীন আমার শরীর খারাপ হয়। আমি ওখানে থাকা কর্মীদের কাছে সাহায্য চাই কিন্তু তারা কোনোভাবেই আমাকে কোনো সহায়তা করে না।'
সুমিতা দেবী আরও বলেন, ' আমার সুপারভাইজার একাধিকবার বলেন ছেড়ে দেওয়ার জন্য কিন্তু সেখানে কোনো কাজ হয়নি। আমার ৩০০ তার কাছাকাছি এন্ট্রি হওয়ার পরেও আমাকে ডেকে হেনস্থা করা হয়েছে। সেদিন আমার সঙ্গে আমার সহকর্মী BLO না থাকলে বড়সড় কিছু দুর্ঘটনা হয়ে যেতে পারতো। আমরা BLO রা মাঠ পর্যায়ের কাজ করছি কিন্তু আমাদের কষ্টটা কেউ বুঝছে না।'
সুমিতার স্বামী বিশ্বজিৎ ঘোষ জানান, 'ওই দিন মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন যে হাসপাতালে ভর্তি করার পরিস্থিতি তৈরি হয়েছিল। কাজ করছেন ঠিকই, কিন্তু টার্গেট পূর্ণ করার পরও অপদস্থ করা হচ্ছে।'
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের