নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - SIR কাজের চাপে রাজ্যজুড়ে উদ্বেগের মধ্যেই ফের অসুস্থ হলেন এক প্রশাসনিক আধিকারিক। BLO দের পর এবার অসুস্থ হলেন তমলুকের পিংলা ব্লকের AERO। প্রশাসনিক আধিকারিক বিবেকানন্দ পালকে গুরুতর অসুস্থ অবস্থায় স্থানান্তরিত করা হচ্ছে কলকাতায়।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই BLO থেকে শুরু করে একাধিক আধিকারিকের উপর অতিরিক্ত চাপ নিয়ে অভিযোগ বাড়ছিল। এর মধ্যেই রবিবার তমলুকে অসুস্থ হয়ে পড়লেন এক অ্যাসিস্ট্যান্ট রিজার্ভ অফিসার বা AERO। অসুস্থ আধিকারিকের নাম বিবেকানন্দ পাল, পেশায় তিনি পিংলা ব্লকের ইউথ অফিসার। পাশাপশি, SIR কাজেও নিযুক্ত ছিলেন তিনি। পরিবারের দাবি, গত কয়েকদিন ধরে কর্মচাপের কারণে বিভ্রান্তি ও শারীরিক অসুস্থতা বাড়ছিল তার।
রবিবার সকালে বাড়ির শৌচালয় থেকে বেরিয়ে তিনি আর কথা বলতে পারেননি। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার দ্রুত অবনতি ঘটলে চিকিৎসকেরা কলকাতার নিউরোসায়েন্সেস হাসপাতালে রেফার করেন। এই ঘটনার পর SIR নিয়ে তৈরি হওয়া চাপের পরিবেশ আবারও সামনে এল। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক BLO-র মৃত্যু বা অসুস্থ হওয়ার ঘটনা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছিল।
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের