নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রাজ্য জুড়ে চলছে SIR প্রক্রিয়া। তার মাঝেই গোটা রাজ্যজুড়ে ক্রমশ বেড়ে চলেছে সাধারণ মানুষ সহ BLO দের মৃত্যুর ঘটনা। সেই আবহেই রাজ্যে চালু হয়েছে শাসকদলের সহায়তা শিবির। সেখানে বিশেষ পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। শিবির থেকেই মানুষের পাশে থাকার শপথ নিলেন তিনি।

সূত্রের খবর , শুক্রবার নদীয়ার শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর কার্যালয়ে উপস্থিত হন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এরপর তিনি SIR সহায়তা শিবির পরিদর্শন করেন। রাজ্যের মানুষের সুরক্ষার কথা ভেবে তাদের সংশয় দূর করতে গোটা রাজ্য জুড়ে চলছে এই সহায়তা শিবির।

সহায়তা শিবির থেকে রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন,'ভারতীয় নির্বাচন কমিশন SIR চালু করেছে। যদিও তৃণমূল কংগ্রেস মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে আমরা SIR -এর বিরোধিতা করি। এত অল্প সময়ের মধ্যে নিবিড় ভাবে ভোটার তালিকা সংশোধন করতে বহু প্রকৃত ভোটারের নাম বাদ পড়ে যাবে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় শাসকদল বিজেপির যৌথ চক্রান্ত SIR। নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা দেখেছি কোথাও খুব অল্প দিনের মধ্যে লক্ষ মানুষের নাম ঢুকে যাচ্ছে ,আবার অল্প সময়ের মধ্যে অনেকের নাম বাদ পড়ে যাচ্ছে। তাই আমরা লক্ষ্য রাখছি বাংলা থেকে কোনো প্রকৃত ভোটারের নাম যেন না বাদ পড়ে।"
এই প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন ," বাংলা অনেক শক্ত ঘাঁটি। এখানে মানুষের সঙ্গে প্রতারণা করা সহজ নয়। আমরা মোট ৮০ হাজার বুথে সক্রিয় রয়েছি। কিন্তু গরীব মানুষের তথ্য প্রমাণের অভাব থাকায় তারা সমস্যার মুখে পড়তে পারে। আমরা বাড়ি বাড়ি গিয়ে দেখছি সকলে এনুমারেশন ফর্ম ফিল -আপ করছে কিনা। তবে আমরা এখন বিজেপি , তৃণমূল নিয়ে মন্তব্য করছি না। সাধারণ মানুষের সুবিধা দেখার জন্যই আমাদের এই সহায়তা শিবিরে পর্যবেক্ষণ করা।"
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের