নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ- মায়ের মৃত্যুর খবর পেয়েই হাসপাতালে ছুটছিলেন ছেলে। কিন্তু মাকে শেষবারের মতো দেখার আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ট্রেন থেকে ছিটকে পড়ে মৃত্যু হল আহসান আলির। একই দিনে মা ও ছেলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সামশেরগঞ্জের শেরপুরের বাসিন্দা ছিলেন ৬০ বছরের সালেমা বিবি। অসুস্থ হয়ে তিনি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার গভীর রাতে হাসপাতালে তার মৃত্যু হয়। মায়ের মৃত্যুর খবর ফোনে জানতে পারেন ছেলে আহসান আলি। খবর পেয়েই আর দেরি না করে হাসপাতালে যাওয়ার জন্য ট্রেনে ওঠেন তিনি।
ট্রেনে জানালার ধারের আসনে বসেছিলেন আহসান। গভীর রাতে ট্রেন দ্রুত গতিতে চলছিল। সুজনিপাড়া এলাকা পেরোনোর সময় আচমকাই ট্রেন থেকে ছিটকে পড়ে যান তিনি। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা শুরু হওয়ার আগেই তার মৃত্যু হয়।
একদিকে মায়ের মৃত্যু, অন্যদিকে ছেলেকেও হারাল পরিবার। শেরপুরের বাড়িতে এখন শোকের পরিবেশ। প্রতিবেশীরা এসে পরিবারের পাশে দাঁড়িয়েছেন। কীভাবে আহসান চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার কারণ খতিয়ে দেখছে রেল পুলিশ। একই দিনে মা ও ছেলের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোক।
একই পরিবারের তিন তরুণীর শরীরে অস্বস্তি
জানুন নতুন সরকারি বাসে সময়সূচি আর বিভিন্ন গন্তব্যের ভাড়া
প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ মহিলাদের
গ্যাস লিক সহ অগ্নিকান্ডের মতো জরুরি পরিস্থিতিতে উদ্ধার সহ ত্রাণকাজের প্রস্তুতি যাচাই
এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা
ডাউন লোকাল আটকে অবরোধ , ভোগান্তিতে যাত্রীরা
দুপক্ষের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
দীর্ঘদিন জামিনে থাকা পূজাকেও রায়ের পর জেলে পাঠানো হয়
আটক ১০ জনের মধ্যে ৫জন পুরুষ, ২জন মহিলা ৩ শিশু রয়েছে
এসএসবির মঞ্চ থেকে শুভেন্দুর প্রশংসা অমিত শাহের
পলাতক তৃণমূল নেতা বিষ্ণু অধিকারী
কলকাতা থেকে উত্তরবঙ্গ যাত্রা আরও সহজ হওয়ার আশা
ভোটের আগে তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দেন আরাবুল
মোল্লার গেটের কাছে সংঘর্ষ , মৃত যুবকের নাম প্রণব সামন্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের