নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - সেমিস্টার ফল প্রকাশে দেরি হওয়ায় এবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখল SFI। ঘটনার খবর পেয়ে পুলিশ হস্তক্ষেপ করতেই তাদের সঙ্গে SFI কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বিশ্ববিদ্যালয় চত্বরে।
সূত্রের খবর , ছাত্র ইউনিয়ন নির্বাচন ও পরীক্ষার ফল প্রকাশে দেরি হওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ শুরু করে SFI। পুলিশ ব্যারিকেড দিলে একসময় তা ভেঙে ঢোকার চেষ্টা চালায় তারা। এরপরই হিতে বিপরীত হওয়ায় পুলিশ কর্মীদের সঙ্গে হাতাহাতি হয় তাদের। ঘটনায় ভীষণই আতঙ্কিত হয়ে পড়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রায় ৩০০'র বেশি ছাত্র মিলে বিশ্ববিদ্যালয়ের গেট ভেঙে ঢোকার চেষ্টা করে। একসঙ্গে তাদের সমাল দিতে হিমশিম খেতে হয় পুলিশ কর্তাদের।
বিশ্ববিদ্যালয়ের এক ঊর্ধ্বতন কর্তা জানিয়েছেন , "রায়গঞ্জ এলাকা থেকে বিক্ষোভকারীরা এসে ঝামেলা শুরু করে। বিক্ষোভের জেরে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশেপাশের অন্যান্য অফিসের কাজেও ব্যাঘাত ঘটে। একসময় পুরো বিশ্ববিদ্যালয় চত্বরে উত্তপ্ত হয়ে ওঠে।"
SFI এর তরফে একজন জানিয়েছেন, "ছাত্র ইউনিয়ন নির্বাচন ও সেমিস্টার ফল প্রকাশের দাবিতে তাদের স্মারকলিপি জমা দিতে উপাচার্যের কাছে যাই। কিন্তু আমাদের ঢুকতে দেওয়া হয়নি। এরপরই ঝামেলা শুরু হয়।প্রতিবছর সময়মত পরীক্ষা শেষ হলেও ফল প্রকাশে দেরি হচ্ছে। এটি অনেক শিক্ষার্থীর মধ্যে অনিশ্চয়তা তৈরি করে। তাদের ভবিষ্যতের দিকে আঙুল তোলে। অনেকে ভয়ে নিজেকে শেষ করে দেয়। আমরা এই অবিচার সহ্য করব না।"
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের