নিজস্ব প্রতিনিধি, কলকাতা – রবিবারের মধ্যে প্রায় উধাও হয়ে যাবে শীত। শুরু হবে গরমের ব্যাটিং। চলতি সপ্তাহের শেষে ২-৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রার পারদ। আপাতত ঘন কুয়াশার সতর্কতা দক্ষিণবঙ্গে নেই। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। নীল আকাশে রোদের দেখা মিলবে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৩৬ থেকে ৮২ শতাংশ। রাতে ও সকালে হালকা শীতের অনুভূতি রয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি নিচে সর্বনিম্ন তাপমাত্রা।
আগামী ২-৩ দিন কুয়াশা বেশি থাকবে সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কালিম্পংয়ের তাপমাত্রা ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৩-৪ দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই।
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের