নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তীব্র আতঙ্ক ছড়াল বাসন্তীতে। আমঝাড়া ও হেদিয়ার মধ্যবর্তী বাসন্তী হাইওয়েতে রবিবার রাতে এই শ্যুট আউটের ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক স্বর্ণ ব্যবসায়ী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
আহত স্বর্ণ ব্যবসায়ীর নাম কার্তিক নস্কর। তার বাড়ি ক্যানিং ২ ব্লকের হেদিয়া এলাকায়। বাসন্তী ব্লকের আমঝাড়া বাজারে তার একটি জুয়েলারি দোকান রয়েছে। অন্যান্য দিনের মতন রবিবার রাতেও দোকান বন্ধ করে একাই বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় আমঝাড়া ও হেদিয়ার মধ্যবর্তী নির্জন এলাকায় আচমকাই দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় কার্তিক নস্কর কোনও মতে বাইক চালিয়ে স্থানীয় একটি হরিসভার কাছে পৌঁছান। সেখানেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
আশেপাশের লোকেরা তাকে দ্রুত উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকেরা জানান, প্রাথমিক পর্যায়ে গুলি বের করা সম্ভব নয়। তাই তাকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সেখানেই তিনি চিকিৎসাধীন। খবর পেয়ে বাসন্তী থানার আইসি অভিজিত পাল বিশাল পুলিশ বাহিনী নিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে পৌঁছান।
ঘটনা প্রসঙ্গ, আহত স্বর্ণ ব্যবসায়ী বলেন, 'দোকান বন্ধ করে রাতের বেলা ফিরছিলাম সেই সময় এই কয়েকজন বাইকে করে এসে আমার ওপর গুলি চালায়। পিছনে এক রাউন্ড গুলি চালায়। তবে কি কারণে গুলি চালিয়েছে বলতে পারবো না।' রাতের অন্ধকারে ঠিক কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের