নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা - রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ উঠেছে দেগঙ্গায়। অভিযোগ তুলে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এরপরই বিক্ষোভ তুলতে লাঠিচার্জ করে পুলিশ। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার দেগঙ্গার চৌরাশি গ্রাম পঞ্চায়েতের চৌরাশি এলাকায় জীবনতলা বাসজেলা রোডে। দীর্ঘদিন ধরে সেখানকার রাস্তার বেহাল দশা। অবশেষে সেই রাস্তার কাজ শুরু হয়। কিন্তু রাস্তা তৈরিতে ব্যাপক দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এই নিয়ে স্থানীয়রা বিক্ষোভ দেখান এবং রাস্তা অবরোধ করেন। স্থানীয়দের অভিযোগ, অত্যন্ত নিম্নমানের কাচামাল দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। এই উপকরণ কেন দেওয়া হয়েছে? কেন দুর্নীতি করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলে স্থানীয়রা।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দেগঙ্গা থানার পুলিশ। দীর্ঘ আড়াই ঘণ্টা ধরে পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বচসা হয়। এরপর লাঠিচার্জ শুরু করে দেগঙ্গা থানার পুলিশ। বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। অবরোধ তুলে দেওয়া হয়েছে পুলিশের তরফে। আপাতত পরিস্থিতি স্বাভাবিক আছে।
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের