6a8413cb800d3_WA_1787040631646
আগস্ট ১৮, ২০২৬ দুপুর ০৩:৪১ IST

রাস্তা না মৃত্যুফাঁদ! ২০ কিলোমিটার বেহাল পথে নিত্য দুর্ভোগ, ক্ষোভ হিঙ্গলগঞ্জবাসীর

নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা - বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ বিধানসভা এলাকার হাসনাবাদ ও চকপাটলী গ্রাম পঞ্চায়েতের মাঝখানে থাকা বাংলার গ্রামীণ সড়ক যোজনার রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল। হাসনাবাদ শিমুলিয়া কালীবাড়ি থেকে ঘুনি পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরে গিয়েছে। রাস্তা দিয়ে চলাচল করা এখন কার্যত কঠিন হয়ে পড়েছে। এই রাস্তার উপর নির্ভরশীল কয়েক হাজার পরিবার।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা নামলেই এই রাস্তা দিয়ে যাতায়াত আরও বিপজ্জনক হয়ে ওঠে। অন্ধকারে বড় বড় খানাখন্দ দেখা যায় না। ফলে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ, অনেকেই দুর্ঘটনার কবলে পড়েছেন বলে দাবি তাদের। স্কুল-কলেজের পড়ুয়া, ব্যবসায়ী থেকে শুরু করে জরুরি রোগীদেরও এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। রাস্তার বেহাল দশার কারণে প্রতিদিনই বাড়ছে দুর্ভোগ।

এই রাস্তা সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম। পাশাপাশি হাসনাবাদ ও বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে যাওয়ার জন্যও এই রাস্তা ব্যবহার করেন সাধারণ মানুষ। স্থানীয়দের দাবি, ২০২১ সালের পর তৎকালীন বিধায়ক দেবেশ মণ্ডলকে একাধিকবার রাস্তা সংস্কারের বিষয়টি জানানো হলেও সমস্যার সমাধান হয়নি। এখন রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসায় নতুন করে আশায় বুক বাঁধছেন তারা। দ্রুত রাস্তা সংস্কার করে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা ভীম কুমার শাও জানান, 'আগের বিধানসভায় যে রাস্তাটা তৈরি হয়েছিল, এই বিধানসভা নির্বাচন আসার আগেই সেটা খারাপ হয়ে যায়। এক বছরের মধ্যেই রাস্তার বেহাল দশা। যাতায়াতে বিশাল সমস্যা হচ্ছে। রোগী নিয়ে গেলে আরও সমস্যা, রাস্তাতেই রোগীর অবস্থা খারাপ হয়ে যায়। টোটো উল্টে যাচ্ছে, গাড়ি খালে-বিলে পড়ে যাচ্ছে, রোগীর হাত-পা ভেঙে যাওয়ার মতো ঘটনাও ঘটছে। তৃণমূলের আমলে কোনও কাজ হয়নি। এখন ‘ডাবল ইঞ্জিন’-এর সরকার এসেছে, দেখি সরকার কী করে। আমরা চাই, দ্রুত রাস্তা সংস্কার হোক'।

অন্যদিকে গাড়ি চালক মজিবরও আরও জানান,'রাস্তাটি এতটাই খারাপ যে গাড়ি চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে এবং রাস্তা বলে কিছু অবশিষ্ট নেই বললেই চলে। পুরো রাস্তাটি খানাখন্দ ভর্তি এবং তাতে জল জমে থাকে, যার ফলে গাড়ি নিয়ে অল্প দূরে গেলেই গাড়ি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। পূর্বে কখনো রাস্তায় স্থায়ী বা ভালো কোনো কাজ হয়নি, কেবল অল্প একটু জোড়াতালি দিয়ে মেরামত করা হতো, যা কিছুদিনের মধ্যেই আবার খারাপ হয়ে যেত। তবে সাম্প্রতিক ক্ষমতা বদলের পর তিনি আশা প্রকাশ করছেন যে এবার হয়তো পরিস্থিতির উন্নতি হবে সহ তারা একটি ভালো ও চলাচলের উপযোগী রাস্তা পাবেন'।

আরও পড়ুন

বিরোধী সাংসদের হাতে দিলীপের রাখি, বহরমপুরে প্রশাসনিক বৈঠকে সৌজন্যের নতুন ছবি
আগস্ট ২৮, ২০২৬

সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক

কোন্নগরে কাজের টোপে ডেকে শ্লীলতাহানি! ঘটনার পর টাকা দিয়ে মুখ বন্ধের অভিযোগ, গ্রেফতার যুবক
আগস্ট ২৮, ২০২৬

কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার

৬.৭০ লক্ষের লেনদেন, ২৮ অ্যাকাউন্ট, ২৬৮ নম্বর! বর্ধমানে সাইবার জালের বড় হদিশ
আগস্ট ২৮, ২০২৬

দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট

ভাতা পেতে হলে বদলে কাজ করতে হবে! নিজের হাতে স্কুল সাফাই থেকে গাছ বাঁচানোর লড়াই দম্পতির
আগস্ট ২৮, ২০২৬

বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন

পপরকীয়ায় বাধা দেওয়াই কাল! খাটের নিচে উদ্ধার গৃহবধূর রক্তাক্ত দেহ
আগস্ট ২৮, ২০২৬

স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ

'আমাদের মৃত্যুর জন্য দায়ী..', দেওয়ালে বার্তা, একই পরিবারের উদ্ধার ৩ জনের ঝুলন্ত দেহ
আগস্ট ২৮, ২০২৬

পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য

রাতের সুবর্ণরেখার ঘাটে জনসমুদ্র ! চন্দনেশ্বরের পথে হাজার হাজার পুণ্যার্থী
আগস্ট ২৮, ২০২৬

রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
 

পড়ুয়াহীন স্কুলে মিড ডে মিলের ভুয়ো হিসাব! সাংবাদিকদের প্রশ্ন শুনেই 'প্রকৃতির ডাকে' দৌড় প্রধান শিক্ষকের
আগস্ট ২৮, ২০২৬

মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ

চমক দিতে নীল রং, কিন্তু টিকল না পিচ! ৩ বছরেই বেহাল রাস্তা, তদন্ত দাবি রায়নায়
আগস্ট ২৮, ২০২৬

রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা

নেপাল থেকে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন, নিখোঁজ চন্দননগরের প্রাক্তন শিক্ষিকা শিপ্রা
আগস্ট ২৮, ২০২৬

কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা

হাতে রাখি, মেঝেতে পড়ে রক্তাক্ত দেহ! মালদহের বাড়িতে ফিরতেই খুন কলকাতার ব্যবসায়ী
আগস্ট ২৮, ২০২৬

দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা

বাড়ি থেকে পালিয়ে সাইকেলে দীঘার পথে ২ নাবালক, ফুলিয়ায় গিয়ে পুলিশের হাতে উদ্ধার
আগস্ট ২৮, ২০২৬

সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা

২৮ দিন নিখোঁজের পর দীঘার কাছে মিলল অন্ধ্রের মৎস্য ট্রলার , উদ্ধারে তৎপর পুলিশ-মৎস্যজীবীরা
আগস্ট ২৮, ২০২৬

ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
 

নেপালে পাচারের আগেই ৪ নাবালিকা-সহ ৬ তরুণী উদ্ধার , পানিটাঙ্কিতে এসএসবির অভিযান
আগস্ট ২৮, ২০২৬

২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক

নেপালের মৃতদের স্মরণে বিষাদের রাখি , গাছকে রাখি পরিয়ে সম্প্রীতির বার্তা বসিরহাটে
আগস্ট ২৮, ২০২৬

সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের