নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - পুজোর আবহে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। সোনারপুরে দুর্গাপুজোর প্যান্ডেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল পুজো উদ্যোক্তার। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।
সূত্রের খবর, রাজ্য জুড়ে একের পর এক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা সামনে আসছে। সম্প্রতি জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ১২ জনের। এই মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আর পঞ্চমীর সকালে ফের এক মৃত্যুর ঘটনা ঘটল। শনিবার ভোরে সুভাষগ্রাম কোদালিয়া শান্তি সংঘের মণ্ডপে পৌঁছান উদ্যোক্তা বিশ্বজিৎ সাহা। ইলেকট্রিকের একটি অংশে আচমকা হাত দেওয়াতেই প্রবল বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, ওই পুজো কমিটির কোনও রেজিস্ট্রেশন ছিল না। রেজিস্ট্রেশন ছাড়াই চলছিল পুজোর আয়োজন। এই ঘটনার পরেই নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন । বিদ্যুৎ সংযোগে কীভাবে এমন ত্রুটি রয়ে গেল এবং রেজিস্ট্রেশন ছাড়া পুজো আয়োজন কীভাবে চলছিল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। ঘটনাস্থলে পৌঁছে ইতিমধ্যেই পুজো কমিটির অন্য উদ্যোক্তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের