নিজস্ব প্রতিনিধি , নদীয়া - পথ কুকুরকে বিষ খাইয়ে হত্যা করার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কৃষ্ণগঞ্জ এলাকায়। অমানবিকতার ছবি ছিল স্পষ্ট। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এমন নৃশংসতা নিয়ে প্রশ্ন তুলেছেন পশুপ্রেমী থেকে শুরু করে পরিবেশপ্রেমীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে , দীর্ঘদিন ধরে একটি সারমেয় মাজদিয়া এলাকায় ঘুরে বেড়াত। বুধবার সকালে হঠাৎ এলাকার মানুষ খেয়াল করে, প্রাণীটি অচেতন অবস্থায় রাস্তার ওপর পড়ে রয়েছে। সন্দেহ হওয়ায় স্থানীয়রা ভালো করে দেখলে নিশ্চিত হয়, সেটি মৃত। তরতাজা, সুস্থ জীবনের আকস্মিক পরিণতিতে উদ্বেগ তৈরি হয় এলাকাবাসীর মধ্যে।

এরপর বাবুই প্রামাণিক নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ কুকুরটিকে ময়নাতদন্তের জন্য ব্লক পশু চিকিৎসালয়ে পাঠায়। পাশাপাশি শরীরের কিছু অংশ পাঠানো হয় কলকাতার ফরেনসিক দফতরে। তদন্তে জানা যায়, বিষক্রিয়ার কারণে প্রাণহানি ঘটেছে। তল্লাশি ও তথ্যের ভিত্তিতে স্থানীয় যুবক নিলয় দাসের নাম সামনে আসে। তাঁর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
এ প্রসঙ্গে এক পশুপ্রেমী জানান, 'বিনা কারণে বা অন্যায়ভাবে যে কোনও প্রাণী হত্যা মহাপাপ। এইভাবে নিষ্পাপ একটা প্রাণকে শেষ করার আগে হাত কাঁপা উচিত। আইন অনুযায়ী এটি অপরাধ। অভিযুক্ত শুধু কুকুরটি মারেনি, ক্ষতিগ্রস্ত করেছে মানবিকতাও। আমরা চাই তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি হোক'।
LIC-র উদ্যোগে কলকাতার সরকারি ও সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক স্কুলে শিবির, সহযোগিতার নির্দেশ স্কুলশিক্ষা দফতরের
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের