নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর - সুস্বাস্থ্য কেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছিল আপত্তি। সেই আপত্তি থেকেই এবার উত্তেজনা, বচসা, শেষপর্যন্ত হাতাহাতি। সুস্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনে তালা লাগিয়ে বিক্ষোভ দেখানোকে কেন্দ্র করে দু পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পটাশপুর থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পটাশপুর ২ ব্লকের জগতি সুস্বাস্থ্য কেন্দ্রটি দীর্ঘদিন ধরে জগতি গ্রামের ভিতরে রয়েছে। সম্প্রতি সেই সুস্বাস্থ্য কেন্দ্রটি অন্যত্র স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়। আর তা নিয়েই শুরু হয় বিতর্ক। অভিযোগ, জগতি এলাকায় রাস্তার ধারে সুস্বাস্থ্য কেন্দ্রের জন্য নতুন ভবন তৈরি করা হয়েছে। সেই ভবনে স্বাস্থ্যকেন্দ্র চালু করার বিরোধিতা করে জগতি এলাকার কয়েকজন বাসিন্দা সেখানে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি, গ্রামের ভিতর থেকে স্বাস্থ্যকেন্দ্র সরিয়ে নিয়ে গেলে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা পেতে সমস্যা হবে। অন্যদিকে, নতুন ভবনের এলাকার বাসিন্দাদের দাবি, সরকারি উদ্যোগে তাদের এলাকাতেই নতুন ভবন তৈরি হয়েছে। তাই সেখানে সুস্বাস্থ্য কেন্দ্র চালু করতে হবে। এই নিয়ে দু পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতি ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন দু'পক্ষের বেশ কয়েকজন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পটাশপুর থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জগতি এলাকার বাসিন্দারা জানান, 'নতুন স্বাস্থ্যকেন্দ্রের আশপাশের পরিবেশ স্বাস্থ্যকেন্দ্র চালানোর উপযুক্ত নয়। সেখানে নোংরা-আবর্জনা গোবর পড়ে রয়েছে। এমন পরিবেশে স্বাস্থ্যকেন্দ্র চালু হলে রোগীদের চিকিৎসা পরিষেবা পেতে সমস্যা হতে পারে। দ্রুত প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে সমাধানের করা হোক।'
স্থানীয় বিজেপি সংগঠনের দাবি, ' আগের সরকারের আমলে আমাদের একটি হেলথ সেন্টার ছিল যেটা ভাড়া নিয়ে চলছিল। পরে একটি জায়গা দেখে সম্মতি হলেও তৎকালীন সরকারের তুষ্টিকরণের জন্য তখন মাইনোরিটি এলাকায় হেলথ সেন্টার তৈরী করে। সরকার বদলের পর সেখানে হেলথ সেন্টার শিফট করতে গেলে আমাদের মা বোনেরা আপত্তি জানাই তখন ব্যাপার তা আটকে যায়। কিন্তু নতুন বি এম ও এইচ এসে আবার শিফট করতে চাইলে আমরা বাধা দিই। কিন্তু উনি আমাদের কথা শোনেননি তাই আজ এই অশান্তি।'
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের