নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূলের তরফে রায়গঞ্জের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাথলিট স্বপ্না বর্মন। খেলার মাঠে বীরত্ব দেখিয়ে রাজনীতির ময়দানে পা রাখতেই পরিবারে বিরাট বিপর্যয়। প্রয়াত হলেন প্রাক্তন ভারতীয় অ্যাথলিট স্বপ্না বর্মনের বাবা পঞ্চানন বর্মন। বাবার মৃত্যুতে শোকস্তব্ধ স্বপ্না।
সূত্রের খবর , বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন পঞ্চানন বর্মন। শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। শারীরিক অবস্থার অবনতির জেরে ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। সর্বদা ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখতেন। বাবাকে সুস্থ করে তোলার জন্য সবরকম চেষ্টা করেও সফল হতে পারলেন না। শিলিগুড়ির ওই বেসরকারি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে।
সবে ভোট প্রচার শুরু করেছিলেন স্বপ্না। বৃহস্পতিবার ভ্রামরী দেবী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি। তবে এর মাঝে বাবাকে হারিয়ে ফেলবেন তা ছিল কল্পনার বাইরে। স্থানীয় তৃণমূল নেতৃত্বরা তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ভোটের প্রচারে যাওয়ার মত সমস্ত মানসিকতা হারিয়ে ফেলেছেন তিনি। বাবা ছিল তার সবচেয়ে কাছের। ছোটো থেকে স্বপ্নার স্বপ্নপূরণের অন্যতম কান্ডারী ছিলেন তিনি। স্বপ্নার পাশাপাশি তিনিও অনেক পরিশ্রম করেছিলেন।
উল্লেখ্য , কিছুদিন আগেই স্বপ্নার বাবা মারা যাওয়ার ভুয়ো খবর ছড়িয়ে পড়ে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় একাংশ ভেবেছিলেন তিনি আর নেই। তবে পরিবারের তরফেই সেই ভুল ভাঙিয়ে দেওয়া হয়। বাবার দ্রুত আরোগ্য কামনা করে পুজো অবধি দিয়েছিলেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী। তবে শেষরক্ষা হল না। নতুন জীবন শুরুর আগেই বাবাকে হারিয়ে শোকস্তব্ধ স্বপ্না বর্মন।
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের