নিজস্ব প্রতিনিধি , বীরভূম - মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বীরভূমে পা রাখছেন শুভেন্দু অধিকারী। আর প্রথম সফরেই একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি। তারাপীঠে মা তারার পুজো, রামপুরহাটে প্রয়াত প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং প্রশাসনিক বৈঠক—সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর বীরভূম সফর ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তুঙ্গে প্রস্তুতি। ফলে তার সফরে কী বার্তা আসে, সেদিকেই এখন নজর।
শনিবার দুপুরে হেলিকপ্টারে বীরভূমে পৌঁছনোর কথা মুখ্যমন্ত্রীর। সফরসূচি অনুযায়ী, তারাপীঠের কাছে তারাপুরের মাঠে তৈরি হেলিপ্যাডে নামবেন তিনি। সেখান থেকে গাড়িতে করে যাবেন তারাপীঠ মন্দিরে। মা তারার পুজো দিয়ে শুরু হবে মুখ্যমন্ত্রীর প্রথম বীরভূম সফর। তারাপীঠের কর্মসূচি শেষ করে রামপুরহাটে যাওয়ার কথা শুভেন্দু অধিকারীর। সেখানে প্রয়াত প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। স্বজনহারা পরিবারের পাশে দাঁড়িয়ে কী বার্তা দেন তিনি, সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের।
এরপর রামপুরহাটের রক্তকরবী মঞ্চে প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। জেলার উন্নয়ন, আইনশৃঙ্খলা এবং প্রশাসনিক কাজকর্ম নিয়ে সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে ইতিমধ্যেই বীরভূমে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। তার যাত্রাপথের দুপাশ পরিষ্কার করা হয়েছে। তারাপীঠ মন্দির চত্বরেও চালানো হয়েছে বিশেষ সাফাই অভিযান। রাস্তার দুধারে লাগানো হয়েছে ব্যানার ও ফ্লেক্স। নিরাপত্তার দিক থেকেও কোনও ফাঁক রাখতে চাইছে না প্রশাসন। মন্দিরে মুখ্যমন্ত্রীর পুজোর সময় পৃথক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। জেলা পুলিশের পাশাপাশি পার্শ্ববর্তী জেলা থেকেও অতিরিক্ত বাহিনী আনার ব্যবস্থা করা হয়েছে।
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের