নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - নির্বাচনের আগে নতুন দল গঠন করেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। কিন্তু প্রতীক পাওয়ার আগেই এল বড় ধাক্কা। জনতা উন্নয়ন পার্টির নাম বদলে দলের নতুন নাম হচ্ছে 'আম জনতা উন্নয়ন পার্টি'। রবিবার নিজেই সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন তিনি।
দল বহির্ভূত কথা বলার জন্য তৃণমূল থেকে বহিস্কার করা হয় হুমায়ুন কবীরকে। তারপরেই সে নিজের দল গঠন করেন জনতা উন্নয়ন পার্টি নামে। তৃণমূল - বিজেপির বিরুদ্ধে নির্বাচনে নামার কথাও ইতিমধ্যেই ঘোষণা করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। আর নির্বাচনী প্রাক্কালেই বড় ধাক্কা গেল জনতা উন্নয়ন পার্টি। প্রতীক পাওয়ার আগেই নাম বদল জনতা উন্নয়ন পার্টির।
রবিবার সাংবাদিক বৈঠক করে হুমায়ুন কবীর জানান, ' রুহুল আমিন সাহেব বহু আগে তার রাজনৈতিক দলের নাম জেইউপি নির্বাচন কমিশনে জমা দিয়েছিলেন। নির্বাচন কমিশন থেকে তাঁর পার্টি স্বীকৃতিও পেয়েছে। দিনকয়েক আগে দিল্লি থেকে নির্বাচন কমিশনে সংক্রান্ত একটি চিঠি পাঠিয়ে আমাদের সেকথা জানিয়েছিল। আমরা দিল্লি গিয়েছিলাম। সেখানে আমারা নাম বদলের সিদ্ধান্ত নিই।'
হুমায়ুন কবীর আরও জানান, 'আমাদের রাজনৈতিক দলের নতুন নাম বদলে রাখা হচ্ছে আম জনতা উন্নয়ন পার্টি। আগামী দিনে আম জনতা উন্নয়ন পার্টির লোগো আমরা পেয়ে যাব। আমাদের নতুন রাজনৈতিক দলের সঙ্গে মিম, এসডিপিআই, আজাদ সমাজবাদী পার্টি-সহ বেশ কয়েকটি ছোট পার্টির জোট হচ্ছে। রুহুল আমিন সাহেবকে বলেছি তার জাতীয় উন্নয়ন পার্টিকে শামিল হতে। আমরা ঐক্যবদ্ধ হয়ে সর্বশক্তি দিয়ে রাজ্য থেকে শাসকদলকে যেন ক্ষমতাচ্যুত করতে পারি, সেই লক্ষ্যে এগোচ্ছি।'
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের