নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - নির্বাচনী প্রচারের মাঝেই উত্তেজনা ছড়াল নারায়ণগড় বিধানসভা কেন্দ্রে। প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়ে মেজাজ হারানোর অভিযোগ উঠল বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়।
শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার হেমচন্দ্র অঞ্চলের ২৬১ নম্বর রাম সরিষা বুথ এলাকায় প্রচারে যান রমাপ্রসাদ গিরি। অভিযোগ, সেখানে স্থানীয় বাসিন্দারা তাকে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ উঠেছে, সেই সময় বিজেপি প্রার্থী মেজাজ হারিয়ে সাধারণ মানুষের উপর চড়াও হন এবং তাদের হুমকি দেন। অন্যদিকে বিজেপির দাবি, তৃণমূল কর্মী-সমর্থকরাই পরিকল্পিতভাবে তাদের প্রচারে বাধা দিয়েছেন।
তৃণমূলের বিরুদ্ধে বিজেপি প্রার্থীকে হেনস্তা করার অভিযোগ উঠছে। এই নিয়ে দুইপক্ষের মধ্যে বচসা শুরু হয়। মুহূর্তেই তা রূপ নেয় সংঘর্ষে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে ক্ষোভে মাটিতে বসে পড়েন রমাপ্রসাদ গিরি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। পরে বিজেপি কর্মী-সমর্থকেরা বেলদা থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান এবং রাস্তা অবরোধ করেন। তাদের অভিযোগ, বিজেপি প্রার্থীর গণতান্ত্রিক অধিকার খর্ব করা হয়েছে।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, বিজেপিই এলাকায় পরিকল্পিতভাবে উত্তেজনা তৈরির চেষ্টা করছে। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে।
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের