নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - ভোটের ময়দানে নেমেই নিরাপত্তা সঙ্কটের মুখে প্রাক্তন পুলিশ কর্তা। ডোমকলে প্রচারে নামতে গিয়ে প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর। নির্বাচনের আবহে এই দাবি নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াল। নিরাপত্তার জন্য ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন তৃণমূল প্রার্থী।
তৃণমূলের প্রার্থী হিসেবে মুর্শিদাবাদের ডোমকল বিধানসভা কেন্দ্র থেকে লড়ছেন প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর। তবে প্রচারে নামার আগেই তিনি পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছেন। ইতিমধ্যেই তিনি মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপারের সঙ্গে দেখা করে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন। হুমায়ুন কবীরের দাবি, পুলিশে কর্মরত থাকাকালীন তিনি জেলায় সক্রিয় একাধিক অপরাধচক্র, বিশেষত তথাকথিত ‘মার্ডার সিন্ডিকেটের' বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছিলেন। সেই সময়ের পদক্ষেপের জেরেই এখন তার উপর হুমকির আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন তিনি।
হুমায়ুন কবীরের কথায়, 'আমার এখনও একটা থ্রেট পারসেপশন থেকে গেছে এখানে। সেটাই আমি SP-কে জানালাম, যাতে আমাকে নিরাপত্তা দেওয়া হয়, যাতে আমি নিশ্চিন্তে ও নির্বিঘ্নে ৭৫ নম্বর ডোমকল বিধানসভা কেন্দ্রে প্রচার করতে পারি। আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য আমি SP সাহেবের সঙ্গে দেখা করলাম।' ভোটের আগে নিশ্চিন্তে জনসংযোগ চালাতে পুলিশের নিরাপত্তা অত্যন্ত জরুরি বলেই মনে করছেন এই প্রার্থী।
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের